২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পাবনায় কুপিয়ে জখমের ১১ দিন পর যুবকের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় কুপিয়ে জখমের ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন রিপন নামের এক যুবক। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভোর সাড়ে চারটায় মারা যান রিপন (২৩)। তিনি উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে।জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত ১২ জুলাই সকাল সাড়ে আটটার দিকে প্রতিবেশী রবিউলের ছেলে হৃদয় (২১) ধারালো হাসুয়া দিয়ে রিপনকে কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে স্বজনরা এগিয়ে এলে হৃদয় পালিয়ে যায়। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পাবনা, পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়া হয়।অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে চারটায় তার মৃত্যু হয়। ঘটনার দিনই রিপনের পিতা খোরশেদ মোল্লা বাদী হয়ে আতাইকুলা থানায় ছয়জনের নামে মামলা করেন, মামলা নং ০৬।মামলার তদন্তকারী কর্মকর্তা আতাইকুলা থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম মৃত্যর ঘটনা নিশ্চিত করে বলেন, ১ নং আসামী হৃদয় ছাড়া অন্যরা আদালত থেকে জামিনে আছে। হৃদয় পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page