২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

পাবনায় অস্ত্রসহ ২ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম থেকে দুটি হত্যা মামলার আসামি সুজনকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় একটি বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতকাল বুধবার গ্রেপ্তারের এই ঘটনা ঘটে।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।গ্রেপ্তার সুজন পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রামের নুরু বক্সের ছেলে। তিনি ফরিদপুর থানার অনিল কুমার সাহা ও জেলার সাথিয়া থানার আলমাস হত্যা মামলার আসামি। গ্রেপ্তার এড়াতে সুজন আত্মগোপনে ছিলেন বলে জানান র‍্যাব কমান্ডার আবুল হাশেম।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার সুজন সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় ত্রাস করছিলেন। তাঁর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না। এমন তথ্যের ভিত্তিতে গতকাল পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রামে একটি চায়ের দোকানের পাশে অভিযান চালায় র‍্যাব-১২ এর সদস্যরা। এ সময় সুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।সুজনসহ সাত-আটজন এলাকায় অস্ত্রসহ ঘোরাফেরা করেন। তাঁরা মাঝেমধ্যে দিনের বেলায় বাড়িতে আসেন এবং রাতের বেলায় বিলের পানিতে ভাসমান নৌকায় থাকেন। বাকিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page