৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

পাবনায় অনৈতিক কাজের সময় আটক যুবক পুলিশ পাহারায় উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় শামীম হোসেন (২০) নামের এক যুবককে অনলাইন সেন্টার বলে পরিচিত একটি কম্পিউটার ঘরে অনৈতিক কাজের সময় স্থানীয় জনতার হাতে আটকের পর অবস্থা বেগতিক দেখে নিজেই ৯৯৯ ফোন দিয়ে পুলিশী পাহারায় উদ্ধার হয়েছেন।সোমবার (২৪ জুলাই) রাতে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কলকতি গ্রামে আতিকের অনলাইন সেন্টারে এ ঘটনা ঘটে। শামীম হোসেন নিজেকে ফ্রিল্যান্সার বা অনলাইন কর্মী হিসেবে পরিচয় দেন এবং তিনি পৌর সদরের উপজেলাপাড়ার ওয়াজেদ আলীর ছেলে। এ সময় ক্ষুদ্ধ জনতা ওই যুবকের অনৈতিক কাজের বিচার দাবী করে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।জানা গেছে, শামীন হোসেন উপজেলাপাড়ায় অনলাইনে কাজ করেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে অষ্টমনিষা এলাকার জনৈক ব্যক্তির পায়েল (ছদ্মনাম) নামের এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অনলাইনে কাজ করার সুবাদে কলকতি এলাকার আতিক এর সাথে শামীমের সখ্যতা গড়ে ওঠে। সেই সুবাদে সোমবার রাতে শামীম তার প্রেমিকাকে নিয়ে আতিকের ভাড়া বাসায় অর্থাৎ অনলাইন সেন্টারের পরিত্যক্ত কক্ষে অনৈতিক কাজে লিপ্ত হয়।এসময়ে নির্জন কক্ষে ছেলে মেয়ের প্রবেশের বিষয়টি স্থানীয় জনতার নিকট সন্দেহজনক মনে হলে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন। বিষয়টি মুহুর্তেই জানাজানি হলে অল্পসময়ে মধ্যে কয়েকশ গ্রামবাসী জড়ো হয়ে অনলাইন কর্মী আতিক ও শামীম এর বিচার দাবী করতে থাকেন।ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানার পর শামীম এর প্রেমিকাকে নিজ হেফাজতে নিয়ে পরে কৌশলে ভাগিয়ে দেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। সে সময় অনলাইন সেন্টারের মালিক আতিকের দেখা মেলেনি। বিষয়টি নিয়ে তারা দাবী করেন, অনলাইনে কাজ করার কথা বলে আতিক বিভিন্ন সময়ে অপরিচিত মেয়েদের তার সেন্টারে নিয়ে এসে অনৈতিক কর্মকান্ড করান।অবস্থা বেগতিক দেখে ৯৯৯ কল দিলে ভাঙ্গুড়া থানা পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে অভিযুক্ত শামীমকে পুলিশী পাহারায় উদ্ধার করে নিরোপদে নিয়ে যান।ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর পরই মেয়েকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছি। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না।এ ব্যপারে ভাঙ্গুড়া থানার এসআই হাফিজুর রহমান বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে একাধিক পুলিশ সদস্য হাজির হয়ে এক যুবককে উদ্ধার করা হয়েছে। পরিস্থিত পরপরই শান্ত হয়ে গেছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ
অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত
শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

You cannot copy content of this page