২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

পলাশে লাগামহীন নিত্যপণ্যের বাজার,দিশেহারা নিম্নবিত্ত মানুষেরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পারভেজ আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি>>> নরসিংদীর পলাশের বাজারে বেড়েছে চাল,মুরগি,ডিম, কাঁচামরিচ ও বিভিন্ন সবজির দাম।এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে সরু ও মোটা চাল কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে।ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ২৫ টাকা।প্রতি হালি ডিমে বেড়েছে ৫ টাকা।কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।মাছের বাজারও চড়া।নিত্যপণ্যের এমন লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পরেছে নিন্ম ও মধ্যবিত্তরা।বাজারের বিক্রেতারাই বলছেন,ডিম ও মুরগি ও কাঁচা মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি।এক সপ্তাহ ধরে এসব কিনতে কষ্ট হচ্ছে নিম্ন ও মধ্যবিত্তদের।অনেক ক্রেতা এসবের দাম শুনে না কিনেই ফিরে যাচ্ছেন।সোমবার (৭অক্টোবর) পলাশ উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়,বেগুন প্রতি কেজি ৮০ টাকা, টমেটো ১৬০ টাকা, পটল দেশি ৮০ টাকা, মুলা ৬০ টাকা, কাঁচামরিচ ৪০০ টাকা, শশা ৬০ টাকা, গাজর ১৬০ টাকা, ধনে পাতা ৪০০ টাকা, ঢ্যাঁড়শ ৮০ টাকা, চিচিঙা ৭০ টাকা, ঝিঙে ৮০ টাকা, বরবটি ১৪০ টাকা, কাকরোল ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা ও চাল কুমড়া ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।বাজারে আলু প্রতি কেজি ৬০ টাকা, দেশি পেঁয়াজ ১০০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৯০ টাকা, দেশি আদা ২০০ টাকা, চীনা আদা ২৪০ টাকা, দেশি রসুন ২৩০ টাকা, চীনা রসুন ২২০ টাকা, প্যাকেট আটা ৫০ টাকা, প্যাকেট ময়দা ৬৫ টাকা, খোলা চিনি ১৩০ টাকা, প্যাকেট চিনি ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। মোটা দানার মসুর ডাল ১১৫ টাকা ও ছোট দানার মসুর ডাল ১৪০ টাকা কেজি নেওয়া হচ্ছে।চাল ব্যবসায়ী শুভ্রত চন্দ্র বলেন, বাজারে চালের দাম বেড়েছে। খুচরা বাজারে সরু মিনিকেট চাল ২ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা।একইভাবে ২-৩ টাকা বেড়ে ভালো মানের বিআর-২৮ চাল কেজি বিক্রি হচ্ছে, ৫৫-৬০ টাকা।খোলা সোয়াবিন তেলের দামও সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৬ টাকা বেড়ে ১৬৫ টাকা, পাম অয়েল কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়ে ১৬৫ টাকা।মুরগি ব্যবসয়াী আদেল মিয়া জানান, ফারমের মুরগির দামও বেড়েছে।সোনালি মুরগির দাম কেজিতে ১৫ টাকা বেড়ে ২৮০ টাকা, ব্রয়লার ১৫ টাকা বেড়ে ১৫০ টাকা ও কক বা লেয়ার ২৬০ টাকা দামে বিক্রি হচ্ছে। ফার্মের ডিমের হালিতে ৫ টাকা বেড়েছে। প্রতি হালি ডিম এখন, ৬০ টাকা।গরুর মাংসের দাম অপরিবর্তীত রয়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ টাকা। আর খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯৫০ টাকায়।ঘোড়াশাল সাদ্দাম বাজারের মাছ ব্যবসায়ী বিদ্যুৎ দাস বলেন, বাজারে মাছের দামও চড়া। মাঝারি ইলিশ ১৪০০ থেকে ১৬০০টাকা, বড় রুই ও কাতল ৪০০-৪৫০ টাকা, বড় তেলা পিয়া মাছ ২৫০ টাকা, চাষের শিং মাছ প্রতি কেজি ৩০০-৪০০ টাকা, কৈ ২৫০-২৭০, পাঙাশ ১৬০-১৮০ টাকা, দেশি শিং ৬০০-৭০০ টাকা, দেশি চিংড়ি (ছোট) ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।পলাশে মো: অলিউল্লাহ আহমাদ নামে ক্রেতা জানান, বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি নাই। দেশের ম্যাক্সিমাম মানুষের বেতন ১০ থেকে ১৫ হাজার টাকা।এই স্বল্প টাকা দিয়েত বাজারই করা যাচ্ছে না।সেখানে পরিবারের ঔষধ, ছেলে মেয়ের পড়াশোনা এগুলো কিভাবে বহন করবে।উপজেলার ডাংগা বাজারে নাজমুল নামে আরেক ক্রেতা জানান, বাজার মনিটরিং না থাকার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে বাজার মনিটরিং করা দরকার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page