৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • পবিএ শবে কদরে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে মদিনার জামাতে পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারক।
  • পবিএ শবে কদরে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে মদিনার জামাতে পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারক।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি >>> পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহ্ ও মদিনার জামাতের সকল আশেকিন সালেকিনদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের পীর পীরে কামেল আলহাজ্ব হজরত মাওলানা মোঃ সাইফুর রহমান খন্দকার ও মদিনার জামাতের মহাসচিব পীরজাদা মাওলানা হেদায়েতুল্লাহ খন্দকার সাহেব।গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে এক বাণীতে এ শুভেচ্ছা জানান তারা।মাওলানা সাইফুর রহমান খন্দকার পীর সাহেব ও পীরজাদা মাওলানা হেদায়েতুল্লাহ খন্দকার বলেন লাইলাতুল কদর এক বরকতময় ও মহিমান্বিত রজনী। পবিত্র রমজান মাসের এই রাতে সমগ্র মানবজাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাজিল হয়। মহান আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। মদিনার জামাতের মহাসচিব পীরজাদা মাওলানা হেদায়েতুল্লাহ খন্দকার বলেন, মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রজনীকে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়।দরবারে আগত সকল মুসল্লিদের উদ্দেশ্যে পীর সাহেব হুজুর মাওলানা সাইফুর রহমান খন্দকার বলেন পবিত্র এই রজনীতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি; অর্জন করতে পারি তার অসীম রহমত, বরকত ও মাগফেরাত। কামাল্লা দরবার শরীফের পীর সাহেব হুজুর আরো আল্লাহ যেন সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আমাদের আত্মনিয়োগ করার তৌফিক দান করেন- মহিমান্বিত এই রজনীতে এ প্রার্থনা করেন।তিনি পবিত্র এই রজনীতে সারা রাত ইবাদত বন্দেগী শেষে শেষ রাতে মহান আল্লাহর দরবারে প্রিয় মাতৃভূমি এবং কামাল্লা হজরত পীর সাহেব হুজুর (রহঃ) ও সকল অলি আউলিয়া পীর দরবেশ সহ মদিনার জামাতের আশেকিন সালেকিন সহ কবরবাসী সকল মুসলিম উম্মাহর মাগফেরাত উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে গভীর রাতে বিশেষ দোয়া ও দীর্ঘ মোনাজাত পরিচালনা করেন।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page