২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব নজরুল ইসলাম নজু মোংলা পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর চাটখিলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরের নগরকান্দায় বাস-এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫, আহত কয়েকজন নবাবগঞ্জে কালবৈশাখীর আঘাত,গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি রপ্তানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি: ঢাকায় EDD পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় EDS চালু সুনামগঞ্জে চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত, উদ্বৃত্ত ৩ হাজার
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

পদযাত্রার নামে বিএনপি আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে : ওবায়দুল কাদের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদযাত্রার নামে বিএনপি ভিতরে ভিতকে আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে।তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে সহিংসতা ও ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে। উপরে পদযাত্রা ভেতরে আগুণ সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিএনপির পদযাত্রা হচ্ছে পতনযাত্রা।’ওবায়দুল কাদের আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার সরকারকে হটানোই বিএনপির প্রধান কাজ। ক্ষমতায় যেতে বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্র করছে বিএনপি। ষড়যন্ত্র করে লাভ নেই। সংবিধান অনুযায়ী দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।
তিনি বলেন, নয়াপল্টন হলো মিথ্যাচারের কারখানা। আর গুলশান গুজবের কারখানা। গুজবের কারখানা বন্ধ করতে হবে।ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের ডাক দিতে পারবে কিন্তু জনগণ আন্দোলন সফল হতে দেবে না। বিএনপি হাঁটুভাঙা দল, আন্দোলনে পরাজিত। ভোটে গেলেও শেখ হাসিনার ধারে কাছে যেতে পারবে না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলন আর সংগ্রামে ব্যর্থ। তারা আন্দোলনের ডাক দিলেও দেশের মানুষ তাদের ডাকে সাড়া দেবে না। যত লাফালাফি করেন আন্দোলনের দিন শেষ। আন্দোলনের জন্য মানুষ আর আসবে না। মানুষ বুঝে গেছে বিএনপিকে দিয়ে আর কিছু হবে না। মানুষ বলে বিএনপি হাঁটু ভাঙা দল।ওবায়দুল কাদের বলেন, বিদেশি বন্ধুদের আশস্ত করে বলতে চাই, আগামী নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু এবং ঐতিহাসিক নির্বাচন হবে। আপনাদের কাউকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বিএনপির মতো হাঁটুভাঙা দল নিয়ে মাথা ঘামানো দরকার নেই।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও আফজাল হোসেন প্রমুখ

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page