২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার পণ্য নষ্টের অভিযোগে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পতেঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে রাঙ্গুনিয়ার পান বিক্রেতা হত্যা মামলার আসামি বরিশালে গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুবিন বিন সোলাইমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)  প্রতিনিধি :>>>

চট্টগ্রামের পতেঙ্গায় কথা কাটাকাটির জের ধরে মো. আলমগীল (৬০) নামের এক পান বিক্রেতাকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. এনামুল হোসেনকে (৪১) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার বরিশালের কাউনিয়া থানার বিসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার এনামুল নগরীর পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।বুধবার (২১ জুন) বিকেল সোয়া ৪টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।র‌্যাব-৭ জানিয়েছে, গত ৮ জুন নিহত ভিকটিম পান বিক্রেতা আলমগীরের সঙ্গে পতেঙ্গা চরপাড়া মোড়ের হোটেল ব্যবসায়ী এনামুল হোসেনের এক কর্মচারীর কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে এনামুল তার হোটেলের কয়েকজন কর্মচারী নিয়ে আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল ঘুসি মেরে গুরুতর আহত করে পালিয়ে যায়। এরপর রাত ৯টার দিকে ভিকটিমের এক প্রতিবেশী বাসায় গিয়ে দেখেন আলমগীরের কোনো সাড়াশব্দ নেই। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় অজ্ঞাতনামা আরও ৩জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন এনামুল। পরবর্তীতে এনামুল পালিয়ে গিয়ে বরিশালের কাউনিয়া থানার বিসিক এলাকায় আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page