১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • রাজনীতি >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • নৌকার জয় হলে নগরভবন আরও বেশি নারীবান্ধব হবে: জেবুন্নেসা হক
  • নৌকার জয় হলে নগরভবন আরও বেশি নারীবান্ধব হবে: জেবুন্নেসা হক

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মো সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি, সিলেট।

    বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময়ই নারীবান্ধব। এই সরকারের আমলে নারীর উন্নয়নে যুগান্তকারীসব পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। এবারের সিটি করপোরেশন নির্বাচনে তিনি আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন। নৌকার প্রার্থী হিসাবে তিনি নির্বাচনী ময়দানে আছেন। আনোয়ার নিজেও একজন নারীবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে নারীর সমস্যা সমাধানের আরও আন্তরিকভাবে কাজ করবেন। ব্যবসা ও সামাজিক ক্ষেত্রে নারীর সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানও করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। এবার নৌকা জয়ী হলে সিলেটের নগরভবন অবশ্যই আরও বেশি নারীবান্ধব হবে।তিনি (সোমবার) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত নগরীর পেশাজীবি মহিলাদের সাথে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে ও নারী উদ্যোক্তা উন্নয়ন সাবকমিটি আয়োজিত এ পরামর্শ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী।সৈয়দ আহমেদ বহলুল ও নারী উদ্যেক্তা উন্নয়ন সাব কমিটির চেয়ারম্যান সুষমা সুলতানা রুহির পরিচালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সবসময় নারীবান্ধব একটি রাজনৈতিক দল। আমি এ দলের একজন কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারীর সমস্যা সমাধান করতে না পারলে আমাদের কাংখিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবেনা। তাই দ্রুত ব্যবসা বাণিজ্য এবং চাকরি ক্ষেত্রে নারীর সমস্যা সমাধান করে তাদের এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করতে হবে। সবাই যদি আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করেন তাহলে সিলেট সিটি করপোরেশন এলাকার মা বোনদের সমস্যাগুলো চিহ্নিত কওে তা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করবো।তিনি বলেন, আমি নির্বাচিত হলে নগরভবন আরও বেশি নারীবান্ধব হবে। সেখানে আমাদের মা বোনরা উপস্থিত হয়ে যাতে অসংকোচে তাদের সমস্যাগুলো নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সামনে তুলে ধরতে পারেন তেমন একটা উন্নত পরিবেশ সৃষ্টি করা হবে। যাতে দ্রুত তাদের সমস্যা সমাধান হয় সে ব্যাপারে আমি নিজে সদাসচেষ্ট থাকবো ইনশাল্লাহ।সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিমান্তিকের প্রতিষ্টাতা চেয়ারম্যান ড. আহমেদ আল কবির, সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, সহ-সভাপতি ফালা উদ্দিন আলী আহমদ, হিমাশু মিত্র, এনামুল মুনীর, রুহুল আমিন চৌধুরী, শামসুন নাহার মিণু, আসমা কামরান, নাজনীন হোসেন, হেলেন আহমদ,ডা. নাজরা চৌধুরী, ইউমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, বিলকিস নুর, রোকসানা বেগম, মাসুমা আক্তার, ড. নাফিসা শবনমসহ নেতৃবৃন্দ।

    মন্তব্য

    আরও পড়ুন

    কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকালেন শ্রমিকরা
    রাষ্ট্রের ঋণ শোধের সময় এখন সাতকানিয়ায়-ডিসি জাহিদুল  
    মরহুমা খালেদা জিয়ার স্মরণে কুড়িগ্রামে ছিন্ন মুকুল বাংলাদেশের দোয়া ও কোরআন খতম
    বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের ধৃষ্টতা, অনিয়ম ও দুর্নীতির বিচার দাবি
    রামুতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল নুরুল হকের দুতলা বসতবাড়ি। ক্ষয়-ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা
    প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (কুয়াকাটা) মিরপুর শাখা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
    সাতকানিয়া ভূমি অফিস ঘুষ ও দালালমুক্ত করতে সতর্ক অবস্থানে এসিল্যান্ড

    You cannot copy content of this page