১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ আরবি লাইপজিগের বিপক্ষে গোল করার পর মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ গাজীপুরের কালীগঞ্জে নৈশপ্রহরীর অভাবে অরক্ষিত প্রাথমিক বিদ্যালয়, দেওতলা স্কুলে বড় ধরনের সম্পদ সংক্রান্ত ঘটনায় আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায়
আন্তর্জাতিক:
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
     
             

নারীকে কুপ্রস্তাব: সোনালী ব্যাংকের ঈশ্বরদী শাখার সেই ব্যবস্থাপক প্রত্যাহার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীর সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাইদুল ইসলামের বিরুদ্ধে এক নারী গ্রাহককে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে সোনালী ব্যাংকের রাজশাহী অঞ্চলের জিএম মীর হাসান মো. জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে বুধবার (১২ জুলাই) ওই নারী গ্রাহককে কুপ্রস্তাবের ঘটনায় ব্যাংকের ওই শাখাটিতে তুলকালাম কাণ্ড ঘটে। এসময় ম্যানেজারকে মারতে উদ্যত হন ওই নারী ও তার স্বজনরা।ভুক্তভোগী নারী জানান, তার বাবার কল্যাণ ট্রাস্টের ফরম সই করাতে দুইদিন ধরে সোনালী ব্যাংকে ঘুরছিলেন তিনি ও তার মা। নানা অজুহাতে ফরম সই না করে তাদের হয়রানি করছিলেন ম্যানেজার সাইদুল।মঙ্গলবার (১১ জুলাই) মায়ের সঙ্গে ফরম নিয়ে ব্যাংকে যান ওই নারী। ফরম নিয়ে ম্যানেজারের কক্ষে গেলে ফরম সই করার একপর্যায়ে ম্যানেজার সাইদুল তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হলে ফরমে সই করবেন না বলে জানান ম্যানেজার। পরে কৌশলে ফরম সই না করিয়ে চলে যান ওই নারী।বুধবার পরিবারের সদস্যদের নিয়ে ব্যাংকে যান তিনি। ফরম নিয়ে ম্যানেজারের কক্ষে গেলে পুনরায় কুপ্রস্তাব দেন সাইদুল। তিনি ওই নারীকে বলেন, ‘বাসায় গিয়ে মোবাইলে ভিডিও কল দিও’। এসময় ভাষা সংযত করে কথা বলতে বললে ম্যানেজার উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে ব্যাংকে উপস্থিত লোকজন তাদের থামানোর চেষ্টা করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় ভুক্তভোগী ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেন।সোনালী ব্যাংকের রাজশাহী অঞ্চলের জিএম মীর হাসান মো. জাহিদ বলেন, বুধবার রাতে ইশ্বরদীর শাখা ব্যবস্থাপককে প্রত্যাহার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাজশাহীর জিএম অফিস এবং পাবনা প্রিন্সিপাল অফিসের দুটি টিম ঈশ্বরদীতে ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page