২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা গণজোয়ারে উঠেছে জনতার দলের কলম প্রতীক । চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত আরও সাত কর্মচারী বদলি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারাঃ আন্দোলনে বিশেষ মহলের ইন্ধনের আশঙ্কা বন্দর মুখপাত্রের রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশী কোম্পানীকে ইজারাঃ আন্দোলনে অচল বন্দর, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা “একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কুড়িগ্রাম
  • নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নে ড্রেজারে বালু উত্তোলন
  • নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নে ড্রেজারে বালু উত্তোলন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    কুড়িগ্রাম প্রতিনিধি>>> নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নের খেওনীটারী (কালীরপাট) ও চাকেরকুটি জামে মসজিদ সংলগ্ন দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে ফায়দা লুটে নিচ্ছেন বালু খেকো ব্যবসায়ী সুমন আলী ও দুলাল হোসেন।দীর্ঘদিন থেকে দাপটের সাথে বালু উত্তোলন করছে অভিযোগ এলাকাবাসীর।সরেজমিনে গিয়ে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরেরহাট থেকে দক্ষিণে হয়ে পুর্বে খেওনীটারী (কালীরপাট) সংলগ্ন বালু খেকো সুমন আলী দীর্ঘ এক মাস ধরে গিড়াই নদী থেকে এবং নেওয়াশী ইউনিয়নের ফকিরেরহাট থেকে উত্তরে মালেক মেম্বারের বাড়ী থেকে ৭০০গজ উত্তরে চাকেরকুটি জামে মসজিদ সংলগ্ন দুলাল হোসেন দীর্ঘ দুই মাস থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে ফায়দা লুটে নিচ্ছে।বালু ব্যবসায়ী সুমন আলী ও দুলাল হোসেন দীর্ঘদিন ধরেই প্রশাসনের নাম ভাঙ্গিয়ে দাপটের সাথে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ফায়দা লুটে নিচ্ছেন।কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে পাশ্ববর্তী মানুষের ফসলি জমি ক্ষেত অনেকটা হুমকির মুখে রয়েছে।ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলকারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।স্থানীয় কৃষকরা অভিযোগ করে জানান,আমাদের ফসলী জমির পার্শ্বে দীর্ঘ দুই মাস থেকে সুমন ও দুলাল ক্ষমতার দাপট দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করেন।এতে ফসলী জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।বালু ব্যবসায়ী সুমন আলী ও দুলাল হোসেন,সংবাদ সংগ্রহকালে মিডিয়া কর্মীদের বাধাঁ প্রদান প্রদান করে বলেন,ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করি বিষয়টি নাগেশ্বরী এসিল্যান্ড দেখবে।নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন,উপজেলা প্রশাসন থেকে অবশ্যই তদন্ত করা হবে।সরকারী বিধি নির্দেশনা অমান্য করে যদি কেউ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে অবশ্যই তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page