৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা চকরিয়ায় ভিকটিমকে উদ্ধার অভিযান করতে গিয়ে ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার এসআই আরকান চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড সিলেট-সুনামগঞ্জ সড়কে সিএনজি গাড়িতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সং’ঘ’র্ষ, আ’হ’ত ২০ চট্টগ্রামের হালিশহর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ ঘর ভস্মীভূত কর্ণফুলীতে পিকআপভ্যানের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিশ্ব তামাক দিবস উপলক্ষে মাদক মুক্ত সমাজ গঠনে কাচিসাইর আলোর দিশারী নেতৃবৃন্দের বিবৃতি বাঁশখালীর হযরত ডেপুটি শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.)-এর ৯৫তম ওফাত দিবস আজ দেবিদ্বারে ৩৩ টি গরু কুরবানীর মাধ্যমে ৩০০০ হাজার পরিবারে জামায়াতে ইসলামীর গোস্ত বিতরন……
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

নরসিংদী রায়পুরায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলিকরে সাংবাদিককে হত্যা চেষ্টা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নরসিংদী (রায়পুরা )প্রতিনিধি>>> নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির (৪০) নামে স্থানীয় এক সাংবাদিককে গুলি করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রায়পুরা শ্রীরামপুর বাজারে এ ঘটনা ঘটে।আহত মনিরুজ্জামান মনির রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দেশ রুপান্তর পত্রিকার রায়পুরা প্রতিনিধি।তিনি উপজেলার মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে।আহত মনিরুজ্জামান মনির সহ প্রত্যক্ষদর্শীরা জানান,রায়পুরায় বিভিন্ন স্থানে মানুষের বাড়িঘর,দোকানপাট ভাংচুর লুটপাট,অগ্নিসংযোগ করছে রুবেলের লোকেরা।এমন বহু সংবাদ প্রকাশের জের ও এলাকায় আধিপত্য নিয়ে সৃষ্ট বিবাদের কারনে আজ দুপুর ১২টার দিকে শ্রীরামপুর বাজারে গেলে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়ার হত্যা মামলার প্রধান আসামী সন্ত্রাসী আবিদ হাসান রুবেল ও তার ছোট ভাই টুটুল সহ প্রায় ১০ জনের একটি দল হামলা করে।এসময় সাংবাদিক মনির আত্মরক্ষায় একটি দোকানে ঢুকে গেলে সেখান থেকে বের করে বাইরে এনে হাতুরি দিয়ে পিটিয়ে ও পায়ে, হাতে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে হাসপাতালের চিকিৎসক।এ ঘটনার সময় রায়পুরা থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সোনা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরুজ্জামানের খোঁজখবর নেন ও রায়পুরা শহরে নিরাপত্তা জোরদার করেন।স্থানীয় সাংবাদিকদের অভিযোগ,হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।এ ঘটনায় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রিপন,রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব,রায়পুরা সাংবাদিক ফোরাম,রায়পুরা প্রেসক্লাব সহ নরসিংদী জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠন সহ নেতারা তীব্র নিন্দা জ্ঞাপন করে অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক বিচারের দাবী জানান।রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মন বলেন, হাতে এবং পায়ে গুলি লেগেছে।মাথায়ও গুরুতর আঘাত আছে।অবস্থা আমাদের অনুকুলে না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page