৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

নওগাঁ জেলায় ৬৫ ভাগ জমির আউশ ধান কাটা সস্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

জেলায় আউশ ধান কর্তন শুরু হয়েছে। কৃষি বিভাগের সুত্রমতে, এখন পর্যন্ত শতকরা ৬৫ ভাগ জমির ধান কাটা সস্পন্ন হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন চলতি খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে চলতি মওসুমে জেলায় মোট ৫৮ হাজার ২৫০ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে। এর মধ্যে উফশী জাতের ৫৭ হাজার ৭৭০ হেক্টর এবং হাইব্রিড জাতের ৪৮০ হেক্টর।
জেলায় উপজেলাভিত্তিক আউশ ধান আবাদের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় উফশী জাতের ৪ হাজার ১০০ হেক্টর ও হাইব্রিড জাতের ৬০ হেক্টর, রানীনগর উপজেলায় কেবলাত্র উফশী জাতের ৮৪০ হেক্টর, আত্রাই উপজেলায় উফশী জাতের ১ হাজার ৬৬০ হেক্টর ও হাইব্রিড জাতের ১৮০ হেক্টর, বদলগাছি উপজেলায় উফশী জাতের ১ হাজার ৮৬০ হেক্টর ও হাইব্রিড জাতের ৩০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় উফশী জাতের ১৪ হাজার ৪৫৫ হেক্টর ও হাইব্রিড জাতের ১০ হেক্টর, পতœীতলা উপজেলায় কেবলমাত্র উফশী জাতের ৬ হাজার ৪৫০ হেক্টর, ধামইরহাট উপজেলায় কেবলমাত্র উফশী জাতের ২ হাজার ৫৯০ হেক্টর, সাপাহার উপজেলায় কেবলমাত্র উফশী জাতের ৮০৫ হেক্টর, পোরশা উপজেলায় কেবলমাত্র উফশী জাতের ৯৫০ হেক্টর, মান্দা উপজেলায় উফশী জাতের ১৪ হাজার ৫০০ হেক্টর ও হাইব্রিড জাতের ২০০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় কেবলমাত্র উফশী জাতের ৯ হাজার ৫৬০ হেক্টর জমি।চলতি মওসুমে জেলায় আউশ ধান চাষে ২৯ হাজার কৃষকের প্রত্যককে ১ বিঘা জমির বিপরীতে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে এমওপি সার এবং ১০ কেজি করে ডিএপি সার বিনামূল্য কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page