৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

দেবীদ্বারে চোর ধরতে গিয়ে হার্ট এটাকে পুলিশ সদস্যের মৃত্যু,জানাজা সম্পন্ন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবীদ্বার (কুমিল্লা) >>> কুমিল্লার দেবীদ্বারে চোর ধরতে গিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় দেবীদ্বার পৌর এলাকার নিউমার্কেট চান্দিনা রোড়ের মাথায়।নিহত পুলিশ সদস্য মহিউদ্দিন ভ‚ইয়া(৬০) দেবীদ্বার থানায় কর্মরত ছিলেন। তনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘাইডুলি গ্রামের ভ‚ঁইয়া বাড়ির মৃতঃ সৈয়দুল ইসলাম(ছন্দু) ভুইয়ার পুত্র।বুধবার (২৯ জানুয়ারী) বাদ জোহর নিহতের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১ টায় দেবীদ্বার থানা প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় কুমিল্লা পুলিশ সুপার নাজীর আহমেদ খান (বিপিএম) ও সার্কেল এএসপি মোহাম্মদ শাহীন উপস্থিত ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ‘বারুর’ গ্রামের দক্ষিণপাড়া মেহের বক্সের বাড়ির জামে মসজিদে ঢুকে ৩ জন যুবক মসজিদের ফ্যান চুরির চেষ্টাকালে গ্রামবাসীরা তাদের ধাওয়া করে। এসময় দু’জন পালিয়ে গেলেও রুবেল (৩২) নামে এক চোর আটক করে স্থানীয়রা উত্তম মধ্যম দিয়ে পুলিশকে খবর দেন।চোর সন্দেহে আট রুবেল দেবীদ্বার পূর্বপাড়া মাটিয়া সমজিদ সংলগ্নের অধিবাসী এবং স্থানীয় স’মিলের কর্মচারী নুরুল ইসলাম (নুরু)’র পুত্র। বর্তমানে ওরা বারুর গ্রামের দক্ষিণপাড়া গুচ্ছ গ্রামের অধিবাসী।সংবাদ পেয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মো. জয়নাল আবেদীন তার সঙ্গীয় পুলিশ সদস্য মহিউদ্দিন ভুইয়া ও আব্দুল আজিজ নামে দুই পুলিশ সদস্যকে নিয়ে বারুর গ্রামে যান এবং সেখান থেকে চোর সন্দেহে আটক রুবেলকে উদ্ধার করে রাত ৯টায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, এখানে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে রাত সাড়ে ৯টায় থানায় নিয়ে যাওয়া উদ্দেশ্যে সিএনজিতে উঠার সময় রুবেল দৌড়ে পালিয়ে যায়, তাকে ধরতে তার পিছু পিছু দৌড়ে যান মহিউদ্দিন ভুইয়া ও আব্দুল আজিজ। নিউমার্কেট পানবাজারের গলি দিয়ে দৌড়ে চান্দিনা রোডে উঠে যায়। এসময় পুলিশ সদস্য মহিউদ্দিন ভুইয়া পা পিছলে আছার খেয়ে পড়ে যান। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।মৃত্যু সংবাদ শুনে নিহতের ছেলে- মেয়ে ও স্বজনরা ছুটে আসেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টায় কুমিল্লা পুলিশ সুপার নাজীর আহমেদ খান (বিপিএম) ও সএর্কল এএসপি মোহাম্মদ শাহীন থানায় আসেন।নিহতের বড় ছেলে জিহাদ জানান, তার বাবা চলতি বছরের জুলাই মাসে এলপিআরে যাওয়ার কথা ছিল এবং জিহাদও সংসারের হাল ধরতে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। জিহাদ আরো জানায় তার পরিবারে মা’ ২ বোন ও এক ভাই রয়েছে। ছোটভাই মাকসুদুল ইসলাম এসএসসি পরীক্ষার্থী এবং দুই বোন মাধবী ও জান্নাতের বিয়ে হয়ে গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ মো. ইব্রাহীম জানান, পুলিশ রুবেল নামে এক আসামীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে নিয়ে যাওয়ার কিছুক্ষনপর মহিউদ্দিন নামে এক পুলিশ সদস্য হৃদক্রীয়া যন্ত্র বন্ধ হয়ে মারা যান।
দেবীদ্বার থানার অফিসার ইনটার্জ শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, হাত থেকে চোর পালিয়ে যাওয়ায় তাকে দৌড়ে ধরতে গিয়ে পা পিছলে মহিউদ্দিন ভুইয়া নামে আমার থানার এক পুলিশ সদস্য পড়ে হার্ট এটাকে মারা যান। আজ তার নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।ছবির ক্যাশনঃ দেবীদ্বারে চোর ধরতে গিয়ে হার্ট এটাকে নিহত পুলিশ সদস্য মহউিদ্দিন ভূইয়া ও পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া চোর রুবেল এবং নিহতের লাশের পাশে আহাজারীরত স্বজনদের ছবি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page