২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সন্তানের ভবিষ্যৎ মনে রেখে ভোট দিন: সাতকানিয়ায় জেলা প্রশাসক আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা গণজোয়ারে উঠেছে জনতার দলের কলম প্রতীক । চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত আরও সাত কর্মচারী বদলি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারাঃ আন্দোলনে বিশেষ মহলের ইন্ধনের আশঙ্কা বন্দর মুখপাত্রের রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশী কোম্পানীকে ইজারাঃ আন্দোলনে অচল বন্দর, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা “একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> সুনামগঞ্জ
  • তাহিরপুরে ১ কুকুরের কামড়ে ৭ শিশুসহ আহত ২৬, কুকুরকে পিটিয়ে হত্যা।
  • তাহিরপুরে ১ কুকুরের কামড়ে ৭ শিশুসহ আহত ২৬, কুকুরকে পিটিয়ে হত্যা।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    তাহিরপুর প্রতিনিধি>>> সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই ঘন্টায় বাজার ও ৫টি গ্রামে একটি কুকুরের কামড়ে ৭ শিশু, নারীসহ ২৬ জনকে গুরুত্বর আহত হয়েছেন।তাদের মধ্যে ২জনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এই ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছিল।এঘটনার পরে দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে কুকুরটিকে হত্যা করে।বৃহস্পতিবার(১৫ মে)সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর,মধ্য তাহিরপুর,তাহিরপুর বাজার,ভাটি তাহিরপুর,ঠাকুরহাটি ও শাহগঞ্জ এলাকায় একটি কুকুর আক্রমণ করে।স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,আক্রমণকারী কুকুরটি মধ্য তাহিরপুর গ্রামের সনুকুল দাসের ছেলে শ্রীবাসের পালিত কুকুর।হঠাৎ করেই সকাল থেকে উপজেলার নারী ও শিশুসহ প্রায় ২৬জনকে ঐ কুকুরের আক্রমণের শিকার হয়।তাদের মধ্যে কুকুরের কামড়ে আহত হয়ে ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।আহতরা হলেন, মধ্য তাহিরপুর গ্রামের স্বর্গজিৎ (৫),তাওহীদ (৩),তাহি (১২), তাজ মাহমুদ (৩২),ফয়সাল মিয়া (৪৫),তৌফিক মিয়া (৪০),ভাটি তাহিরপুর গ্রামের তাসিন (৮) চিরশ্রী (৪),পরাভেজ মিয়া ( ১২) রফিক নুর (১৮),আজিমা বেগম (৬০), রতনশ্রী গ্রামের আয়ান মিয়া (৬),তাজ মাহমুদ (৩২), দক্ষিন শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের আশ্বাদ নুর (৬০),সনীল দাস (৬৫),টিটন (৪০)।তাদের মধ্যে গুরুতর আহত মধ্য তাহিরপুর গ্রামের স্বর্গজিৎ (৫) ও ফয়সাল আহমদ (৪৫) কে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মির্জা রিয়াদ হাসান জানান, কুকুরের কামড়ে আহতদের কারো হাত,পা ও মুখ ক্ষত হয়েছে।আহতদের প্রাথমিক চিকিৎসা ও রেবিক্স ভাইরাসের ইমিউনি গ্লোবিলিন ও রেবিক্স ভাইরাসের টিকা দেওয়া হয়েছে।দুইজন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page