২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা গণজোয়ারে উঠেছে জনতার দলের কলম প্রতীক । চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত আরও সাত কর্মচারী বদলি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারাঃ আন্দোলনে বিশেষ মহলের ইন্ধনের আশঙ্কা বন্দর মুখপাত্রের রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশী কোম্পানীকে ইজারাঃ আন্দোলনে অচল বন্দর, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা “একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> সুনামগঞ্জ
  • তাহিরপুরে প্রচারণায় ব্যস্ত সময় প্রার্থীরা
  • তাহিরপুরে প্রচারণায় ব্যস্ত সময় প্রার্থীরা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    তাহিরপুর প্রতিনিধি>>> সুনামগঞ্জ জেলার অর্থনৈতিক রাজধানী বলে খ্যাত তাহিরপুর উপজেলা।এ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে।নির্বাচনকে সামনে রেখে চলছে নানামুখী প্রচার-প্রচারণা।শুরুতে ৭ জন প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল মনোনয়ন প্রত্যাহার করায় এখন নির্বাচনী মাঠে লড়াই করছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি টানা চার বার শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তূজা, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, তাহিরপুর উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি (বর্তমানে বহিস্কৃত) আবুল কাশেম, তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন ও লন্ডন প্রবাসী মিটু রঞ্জন পাল।তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিটু রঞ্জন পাল তিনি তাহিরপুর এর মার্কা নিয়ে শো ডাউন এর মধ্যে বক্তব্য দিয়ে বলেন….তিনি সব সময় গরীব দুঃখী মানুষের সকল দুঃখ কষ্টের মাঝে তাদের পাশে থাকবেন সবসময়,,তিনি আরো বলেন যে,তিনি যদি এভাবের নির্বাচন এ বিজয় হন তবে তিনি ৭টি ইউনিয়ন এ ৭টি what (water ambulance) স্পিডবো দিবেন যাতে করে বর্ষাকালে হাড়র অঞ্চল এর মানুষ তাদের পরিবারে কেও অসুস্থ হলে তাকে ওই স্পিডবোট দিয়ে রোগী কে তারাতারি করে হসপিটাল এ পাটাতে পারেন।তিনি আরো বলেন যে,তিনি ৬৪টি জেলায় ৬৪টি কম্পিউটার ক্লাব করে দিবেন যুবক ভাইদের জন্য যাতে করে তারা ভালো কিছু একটা করতে পারে জীবন এ।আবুল হোসেন খান তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হওয়ার সুবাদে দলের সকল নেতা কর্মীরা তার সাথে একাট্টা হয়ে কাজ করছেন।শনিবার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হজরত শাহ আরেফিন (রহ.) এর আস্তানায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেন।পরে বাদাঘাট বাজারে নির্বাচনী শো-ডাউন শেষে বাদাঘাট বাজার নির্বাচনী অফিসের সামনে কাপ পিরিচ প্রতীকে প্রার্থী আবুল হোসেন খান বলেন, আমি সাধারন মানুষকে ভালবাসি- সেজন্য অতীতে প্রতিটি নির্বাচনে তারা আমাকে ভালোবেসে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।আমি আশা রাখি এবারও তারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।তিনি আরও বলেন, নির্বাচিত হতে পারলে যাদুকাটা নদীতে ড্রেজার চালানো বন্ধ করবো।এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে যারা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, তাহিরপুর উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি (বর্তমানে বহিস্কৃত) আবুল কাশেম, তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন ও লন্ডন প্রবাসী মিটু রঞ্জন পাল

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page