৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত। পটুয়াখালীতে জমি বিরোধে গ্রাম পুলিশ ও শিশুকে কুপিয়ে জখম, থানায় মামলা। নতুন বিএনপির’ দাপটের অভিযোগ, হাটপুকুরিয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

তামিমের অবসরে যা বললেন সাকিব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> চলতি বছরের অক্টোবর-নভেম্বর ভারতের মাটিতে পর্দা উঠবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আসর। কিন্তু বিশ্বকাপ শুরুর তিন মাস আগেই হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল।বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নিজ শহর চট্টগ্রামে এক হোটেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকে অশ্রুসিক্ত হয়ে অবসরের ঘোষণা দেন তামিম। এ সময় নিজের আবেগকে ধরে রাখতে পারেনি ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।তামিমের বিদায়ের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ী শুভেচ্ছা ও আবেগঘন বার্তা জানাতে ব্যস্ত সময় পার করছেন দেশের আপামর ক্রিকেট ভক্তরা। এমনকি সাবেক থেকে বর্তমান অনেক ক্রিকেটার ড্যাশিং এই ওপেনারের ক্রিকেটীয় অবদান নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন।তবে সিনিয়র সতীর্থদের কারও মন্তব্যের দেখা মিলছিল না। অবশেষে পুরনো স্মৃতির ঝাঁপি খুলে তামিমকে নিয়ে লম্বা একটি বার্তা দেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এরপর থেকেই সবাই সাকিবের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।সাকিবের ভাষ্য, তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সঙ্গে নতুন মুহূর্তগুলো উপভোগ কর।বিশ্বসেরা এই অলরাউন্ডারের মন্তব্য, ২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসঙ্গে প্রথম পথ চলা। আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন ও লক্ষ্যগুলো একসঙ্গে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি। আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।সাকিব আরও যোগ করেন, একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির ওপর নির্ভর করেছিলাম—আমাদের দেশের জন্য জয়লাভ করার জন্য।তোমার রান এবং রেকর্ডগুলো নিজের পক্ষে কথা বলে এবং আমরা, টিম সঙ্গী হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য আমরা অত্যন্ত গর্বিত।দেশসেরা এই ক্রীড়াবিদের বিশ্বাস, তোমার সঙ্গে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে…কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব, তখন তোমার আগুন আমাদের সবার ভিতরে জ্বলবে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page