১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ড.আবু রেজা নদভী এমপির নেতৃত্বে আইআইইউসি প্রতিনিধিদলের ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার সাথে সৌজন্য সাক্ষাত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট :অধ্যাপক সাব্বির আহমেদ >>> ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে অবস্থিত সুলতান শরীফ আলী ইসলামিক ইউনিভার্সিটির ১৩ তম কনভেনশনে আমন্ত্রিত ডেলিগেট হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল ২৯ আগস্ট ব্রুনাই পৌঁছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, ফরেন এ্যাফিয়ার্স ডিভিশনের ডাইরেক্টর মাহফুজুর রহমান। উল্লেখ্য, সুলতান শরীফ আলী ইসলামিক ইউনিভার্সিটির চ্যান্সেলর হচ্ছেন পৃথিবীর অন্যতম ধনী হিসেবে পরিচিত ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়াহ। প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নেতৃত্বে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর প্রতিনিধিদলকে ব্রুনাইয়ের বন্দর সেরি বেগাওয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রটোকল দেন ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ আবু বাক্কার ছিদ্দিক, প্রশাসনিক কর্মকর্তা সাতকানিয়ার আমিলাইশের অধিবাসী জনাব আবদুর রহিম, সুলতান শরীফ আলী ইসলামিক ইউনিভার্সিটির প্রতিনিধি বাংলাদেশি ছাত্র সাদেকুল বারী, উসুলে দ্বীন বিভাগের ছাত্র মোহাম্মদ শরীফ নদভী।
আজ ৩০ আগস্ট ২০২৩ বুধবার অনুষ্ঠিত কনভোকেশনে সুলতান হাসান আল বলকিয়াহসহ ব্রুনাই সরকারের বিভিন্ন মন্ত্রী,পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের ইসলামিক ইউনিভার্সিটির ডেলিগেট এবং আন্তর্জাতিক ইসলামিক স্কলারগণ।কনভোকেশনের ফাঁকে প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নেতৃত্বে আইআইইউসি প্রতিনিধিদল সুলতান হাসান আল বলকিয়ার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ব্রুনাইয়ের সুলতান প্রতিনিধিদলকে তাঁর স্পেশাল মজলিসে নিয়ে যান। প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি সুলতান হাসান আল বলকিয়ার সামনে আইআইইউসি ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পরিচিতি পৃথক পৃথকভাবে তুলে ধরার পাশাপাশি প্রজেক্ট প্রোফাইল হস্তান্তর করেন ও ক্রেস্ট তুলে দেন এবং ব্রুনাইয়ের সুলতানের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দেন। মহামান্য সুলতান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের এবং মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ইতিবাচক ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রীর সাথে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তি শীঘ্রই বাস্তবায়ন হবে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। প্রতিনিধিদল সুলতান ছাড়াও ব্রুনাইয়ের ধর্মমন্ত্রী ও গ্রান্ড মুফতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য
ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান
কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক
প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী”

You cannot copy content of this page