৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাকিব-হৃদয়ের জাফনা কিংসকে হারিয়ে প্রথমবারের মতো এলপিএল চ্যাম্পিয়ন গল শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিনকে গুম করা হয়েছিল: চিফ প্রসিকিউটর ড্যানিউব নদীর পানি কমে যাওয়ায় বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ চুক্তি করার এখনই উপযুক্ত সময়: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে মিসর: তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত নেত্রকোনার মদনে পরিত্যক্ত মুজিব কিল্লা এখন মাদকসেবী ও জুয়াড়িদের আখড়া ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত লিওনেল মেসির সাফল্যের নেপথ্যে হোর্হে মেসির সেই সাহসী সিদ্ধান্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়: কোন দল কতটা এগিয়ে, বাংলাদেশের সমীকরণ কী হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির পথে ইরান, তবে শর্ত পূরণ না হলে খুলছে না পথ
আন্তর্জাতিক:
ড্যানিউব নদীর পানি কমে যাওয়ায় বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ চুক্তি করার এখনই উপযুক্ত সময়: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে মিসর: তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির পথে ইরান, তবে শর্ত পূরণ না হলে খুলছে না পথ ইরানের শর্ত পূরণ করলেই খুলবে হরমুজ প্রণালি, জানাল আইআরজিসি হরমুজ প্রণালিকে কৌশলগত হাতিয়ার করে ট্রাম্পকে চাপে ফেলার ইরানি পরিকল্পনা ও ঝুঁকি ইরান ইস্যুতে উভয় সংকটে ট্রাম্প: কঠিন সিদ্ধান্তের মুখে মার্কিন প্রশাসন প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্রের ওপর আর ভরসা রাখতে পারছে না বলেই কি মক্কা প্রতিরক্ষা চুক্তি করল সৌদি আরব রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন ট্রাম্প প্রেক্ষাপট: বিপাকে যুক্তরাষ্ট্র, ‘যুদ্ধ অবসানে পথ’ খুঁজছেন শীর্ষ জেনারেল
     
             

ড্যানিউব নদীর পানি কমে যাওয়ায় বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ

  

ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী ড্যানিউবের পানি রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া জার্মান যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ ও সামরিক সরঞ্জামের অস্তিত্ব দৃশ্যমান হয়েছে। সার্বিয়া ও রোমানিয়ার সীমান্তবর্তী ড্যানিউবের মাঝামাঝি অংশে বালুচরে যুদ্ধজাহাজের কাঠামো ভেসে উঠেছে, যা সাধারণত পানির নিচে ঢাকা থাকে। এছাড়া নদীর বিভিন্ন স্থানে আংশিক ডুবে থাকা জাহাজের ধ্বংসাবশেষ দেখা গেছে, যার অনেকগুলোর ভেতরেই এখনো বিস্ফোরক থাকার আশঙ্কা রয়েছে।

ইতিহাসবিদদের মতে, এসব জাহাজ ছিল অ্যাডলফ হিটলারের ব্ল্যাক সি ফ্লিটের অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে সোভিয়েত বাহিনীর অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে জার্মান সামরিক বাহিনী পরিকল্পিতভাবে এগুলো ডুবিয়ে দিয়েছিল। ধারণা করা হয়, ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে প্রায় ২০০টি জার্মান যুদ্ধজাহাজ এভাবে ডুবিয়ে দেওয়া হয়েছিল। যদিও নাৎসি জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে ১৯৪৫ সালের মে মাসে। অতীতে সার্বিয়া সরকার এসব ধ্বংসাবশেষ সরানোর উদ্যোগ নিলেও বিস্ফোরকের ঝুঁকির কারণে তা সফল হয়নি।

নদীর পানি কমে যাওয়ায় যুদ্ধের অন্যান্য নিদর্শনও সামনে এসেছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের কাছে ড্যানিউব থেকে উদ্ধার করা হয়েছে জার্মান সামরিক বাহিনীর একটি মোটরসাইকেল। অন্যদিকে, স্লোভাকিয়ার নদীর তীরবর্তী এলাকায় ব্রিটিশ বিমানবাহিনীর ফেলা ৭০০ কেজি ওজনের একটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। দেশটির পুলিশ বিশেষভাবে পরিবর্তিত অগ্নিনির্বাপক গাড়িতে বালুর স্তর তৈরি করে বোমাটি নিরাপদে সরিয়ে নেয় এবং পরে পাঁচ মিটার গভীর গর্তে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে তা ধ্বংস করে।

১৯৪৪ সালে জার্মান বাহিনীর চলাচল ব্যাহত করতে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স ড্যানিউব নদীতে মাইন পুঁতে রেখেছিল। ফলে দীর্ঘদিন পর পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় এসব যুদ্ধকালীন বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম শনাক্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ১০টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত এই নদীতে তীব্র খরা ও গরমে পানি কমে যাওয়ায় নৌযান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ড্যানিউবের পানি কমে যাওয়ায় জ্বালানি খাতেও উদ্বেগ দেখা দিয়েছে, কারণ বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র শীতলীকরণ ব্যবস্থার জন্য নদীর পানির ওপর নির্ভরশীল। মধ্য ও পূর্ব ইউরোপে চলমান তীব্র তাপপ্রবাহ পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। স্লোভাকিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির দোলনে প্লাখতিনৎসে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র গরম ও দীর্ঘস্থায়ী খরার প্রবণতা বাড়ছে, যার ফলে দাবানল ও পানিসংকটসহ নদীর পানি কমে যাওয়ার মতো পরিবেশগত বিপর্যয় তীব্র হচ্ছে। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেই ড্যানিউবের তলদেশ থেকে উঠে আসছে ইউরোপের ভয়াবহ যুদ্ধ-ইতিহাসের বহু পুরোনো স্মৃতিচিহ্ন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চুক্তি করার এখনই উপযুক্ত সময়: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে মিসর: তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির পথে ইরান, তবে শর্ত পূরণ না হলে খুলছে না পথ
ইরানের শর্ত পূরণ করলেই খুলবে হরমুজ প্রণালি, জানাল আইআরজিসি
হরমুজ প্রণালিকে কৌশলগত হাতিয়ার করে ট্রাম্পকে চাপে ফেলার ইরানি পরিকল্পনা ও ঝুঁকি
ইরান ইস্যুতে উভয় সংকটে ট্রাম্প: কঠিন সিদ্ধান্তের মুখে মার্কিন প্রশাসন
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্রের ওপর আর ভরসা রাখতে পারছে না বলেই কি মক্কা প্রতিরক্ষা চুক্তি করল সৌদি আরব
রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন ট্রাম্প

You cannot copy content of this page