২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফ্রিজে ওষুধের সাথে মাংস দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা টেকনাফের নয়াপাড়ায় সড়ক দুর্ঘটনা: পিকআপের চাপায় গুরুতর আহত ৯ বছরের শিশুকন্যা, চালক পলাতক টেকনাফে ৪০ হাজার ই*য়া*বাসহ লোহাগাড়ার রাসেল বিজিবির জালে ডিসির গণশুনানিতে মিলল আশার আলো পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা সাতকানিয়ায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ–মালদ্বীপের অঙ্গীকার একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী চট্টগ্রামে বন্যায় শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ, প্রান্তিক রোগীদের ভোগান্তি চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ডুমুরিয়া বিল ডাকাতিয়া সহ পানি বন্দি হাজারো মানুষ,আবাদি জমি অনাবাদি জমিতে রূপ নেয়ার আশংকা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা খুলনা ডুমুরিয়া প্রতিবেদক 

খুলনা জেলার বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার হাজার হাজার মানুষ ভারি বর্ষনের কারণে পানি বন্দি হয়ে পড়েছে। পানি নিষ্কাশনে নেই কোন সুব্যবস্থা, পাউবো বলছে যে গবেষণা চলছে। স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে স্লুইসগেট গুলোর কপাট বন্ধ রাখা ও শোলমারি নদী ভরাট হয়ে যাওয়ার কারণে পানি সরবরাহ না হওয়া এই জলবদ্ধতা সৃষ্টির প্রধান কারণ। ডুমুরিয়া উপজেলার রংপুর,রঘুনাথ পুর ও গুটুদিয়া ইউনিয়নের কিছু অংশ এবং বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের কিছু অংশের মানুষ এই জলবদ্ধতার কবলে পড়ে নির্মম জীবন যাপন করছে। এসব এলাকায় মানুষের বসতঘর পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম। এই জলবদ্ধতার কারনে হাজার হাজার একর আবাদি জমি অনাবাদি জমিতে পরিনত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এই মৌসুমে এসব এলাকায় আমন ধান চাষ করা অসম্ভব হয়ে পড়েছে।মৎস্য চাষীদের মধ্যে দেখা দিয়েছে দূর্ভোগ। উৎপাদন কমে গিয়েছে সবজি জাতীয় কাচা মালের। নানা মুখি সংকটের আশংঙ্খায় ভুগছে এ অঞ্চলের হাজারো শ্রমজীবী পেশার মানুষ। জলবদ্ধতার কারণে এ এলাকায় বেড়ে গিয়েছে নানান জলবাহিত রোগ। এ অঞ্চলের অর্থনীতি ও জনস্বাস্থ্য পড়েছে হুমকির মুখে।এই বন্দিদশা থেকে মুক্তি চেয়ে এ অঞ্চলের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।স্থানীয় জন প্রতিনিধিরা বলছেন এ সব এলাকার হাজার হাজার বিঘা জমিতে ধান ও সবজি চাষ ব্যহত হচ্ছে।পানি পঁচে ঘেরের মাছ ও শাক-সবজি গাছ মারা যাচ্ছে।এই জলবদ্ধতা নিরসনে জরুরী ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো বড় ধরনের সমস্যা দেখা দিবে।এ দিকে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন,এ মৌসুমে ৯ হেক্টর জমিতে আমন ও সবজি জায়তীয় কাচা মালের উৎপাদন কমেছে এবং কয়েক হেক্টর আবাদি জমি অনাবাদি জমিতে পরিনত হতে পারে।এ বিষয়ে পাউবো বিভাগ-১ খুলনা এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, জলবদ্ধতা নিরশনে আমাদের জরুরি প্রকল্পের খনন কাজ চলমান রয়েছে। যেহেতু নদী ভরাট হয়ে গিয়েছে সেহেতু স্থায়ী সমাধান কি হতে পারে সে বিষয়ে গবেষণা চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page