৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জিয়া-বেগম জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান- লায়ন হেলাল চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত। পটুয়াখালীতে জমি বিরোধে গ্রাম পুলিশ ও শিশুকে কুপিয়ে জখম, থানায় মামলা। নতুন বিএনপির’ দাপটের অভিযোগ, হাটপুকুরিয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

ডুমুরিয়া একের পর এক চুরি ডাকাতি সংঘটিত হচ্ছে চরম আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক 

খুলনা ডুমুরিয়ায় এক ব্যবসায়ির বাড়িতে পরিকল্পিত ভাবে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। নগদ টাকা ও সোনার গহনাসহ ৩১ লক্ষ টাকার মালামাল নিয়ে চম্পট দিয়েছে দূর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যা রাতে ডুমুরিয়া থানাধীন আটলিয়া ইউনিয়নের বয়ারসিং এলাকায় এ ঘটনা ঘটে। একের পর এক ডাকাতি ও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে চলছে। এতে সাধারণ মানুষের অভিমত যেনো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়।ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সুত্রে জানা গেছে,ঘটনার দিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮ টার মধ্যে যে কোন সময় এ চুরি সংঘটিত হয়েছে। তবে এ ঘটনাটি যেনো ডাকাতি ঘটনাকে হার মানিয়েছে।
ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বায়ারসিং এলাকার বিশিষ্ট ব্যবসায়ি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃত পুলিন বিহারী সরদারের পুত্র অজিত কুমার সরদার (৬৫) এবং তার স্ত্রী অর্চনা সরদার (৫৭) তারা ঘটনা দিন বিকেল ৪ টার দিকে নিজ এলাকায় বিভিন্ন মন্ডমে পূজা দেখতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অজ্ঞাত চোরদল সীমানা প্রাচীর টপকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপর তারা নীচ তলার ক্লপসিকল গেটের লক ভেঙে ভিতরে প্রবেশ করে কাঠের দরজার লক ভেঙে দোতলায় উঠে আরও একটি ক্লপসিকল গেটের লক ভেঙে ফেলে।এরপর শয়ন কক্ষের দরজা ভেঙে রুমের ভিতর ঢুকে যায়। একে একে ৩ টি রুমের মধ্যে থাকা আলমারি ও ড্রেসিংটেবিলের ড্রোয়ারের তালা ভেঙে জিনিষ পত্র তছনছ করে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো করে ফেলে। তিনটি কক্ষের আলমারির ড্রোয়ারে রক্ষিত নগদ ১লক্ষ ১০ হাজার টাকা ও ৩০ ভরি স্বর্ণের গহনাসহ মোট ৩১ লাখ টাকার মালামাল
চুরি করে চম্পট দেয় দূর্বৃত্তরা। বাড়ির মালিক অজিত কুমার সরদার জানান,পূজা অনুষ্ঠান থেকে রাত ৯ টার পর বাড়ি ফিরে দেখতে পায় দুটি ক্লপসিকল গেটের তালা ভাঙা এবং ৩ টি রুমের দরজা খোলা। কক্ষের ভিতরে থাকা আলমারি লক তালা ভেঙে সব তছনছ অবস্থায় পড়ে আছে। এরপর দেখতে পায় একে একে তিনটি রুমে আলমারি ও ড্রেসিং টেবিলের ড্রোয়ারে রক্ষিত সোনার গহনা এবং নগদ টাকা কিছুই নেই। অজিত কুমার সরদারের স্ত্রী অর্চনা রানী সরদার (৫৫) জানান যে স্বর্ণের ৭ টি নেকলেস,১০টি রুলি,৮ টি কানের দুল ১ টি মুকুট, ৮ টি স্বর্নের চেইন ও ছোট-বড় সাইজের বিভিন্ন ওজনের অন্তত ৬০টি স্বর্ণের আংটিসহ আনুমানিক ৩০ ভরি ওজনের স্বর্ণের গহনা ও নগদ ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে গেছে।
উল্লেখ্য যে গত ২১ সেম্পেটম্বর তারিখ দিবাগত গভীর রাতে ডুমুরিয়া থানাধীন আটলিয়া ইউনিয়নের বরাতিয়া এলাকায় আবুল হোসেন সরদার,শাহাবাজুল ইসলামসহ দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।ডাকাত দল নগদ টাকাসহ সাড়ে ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এর আগে গুটুদিয়া ইউনিয়নের শিল্পপতি প্রফুল্ল রায়ের বাড়িতে চেতনা নাশক ব্যবহার করে দূর্বৃত্তরা ২০ ভরি স্বর্ণের গহনা নিয়ে যায় কিছুদিন আগে বরাতিয়া চুরি সংগঠিত হয়েছিল তখন খুলনা পুলিশ সুপার বিষয়টি আমলে নিয়ে অভিযান চালিয়ে চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল, আবার শুরু হয়েছে ধারাবাহিকভাবে চুরির ঘটনা
এ নিয়ে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে, সাধারণ মানুষের অভিমত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কিত রয়েছেন তারা চুরির, ডাকাতি, সংগঠিত ঘটনা বর্তমান সময়ের জন বেড়েই চলেছে, সেই সাথে বেড়েই চলেছে মাদক ব্যবসায়ীদের তাৎপরতা সাধারণ মানুষের দাবি বর্তমান সময়ে আইন শৃঙ্খলা চরম অবনীত হয়েছে পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে অনেকের অভিযোগ।
এ ঘটনায় ভুক্তভোগী অজিত কুমার সরদার গতকাল রবিবার অজ্ঞাত নামা দূর্বৃত্তদের বিরুদ্ধে থানায় একটি এজাহারের অভিযোগ দায়ের করেছেন।খবর পেয়ে ডুমুরিযা থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।এই বিষয়ে তথ্য জানাতে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)সেখ কনি মিয়া (বিপিএম)এর ব্যাবহৃত সরকারি মুঠোফোনে 013-201-40285 নাম্বারে একাধিকবার ফোন দিলেও ফোনটি রিসিভ না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page