৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

ডুমুরিয়া উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নাজিবুর রহমানের দাফন সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক 

খুলনার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নাজিবুর রহমান নাজু’র দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার ১২ই আগস্ট সকাল সাড়ে ১১ টায় সকাল উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ চত্বর এবং নিরালা জামে মসজিদে তাঁর নামাজে জানাজা শেষে খুলনা নগরীর বসুপাড়া কবরস্হানে লাশ দফন করা হয়। জানা গেছে, শেখ নাজিবুর রহমান নাজু দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার সন্ধ্যা ৭.২০ মিনিটে ‘বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়’ ঢাকায় চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে দুই পুত্র, এক স্ত্রী ও অসংখ্যা আত্মীস্বজন রেখে যান। উল্লেখ্য গত ১৩ জুলাই থেকে ২ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত ভারতের ভেলোরের সি.এম.সি হাসপাতালে চিকিৎসা নেন এবং ২ আগস্ট দেশে ফিরে ‘বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়’-এ চিকিৎসার জন্য ভর্তি হন। আজ শনিবার সকাল ১১টায় লাশবাহী গাড়িতে করে তার মরদেহ ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনা হয়। হাজার হাজার নেতাকর্মী চোখের জলে তাঁকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।জানাজার পূর্বে তাঁর কফিনে দলীয় পতাকা মুড়ে শ্রদ্ধা জানান ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। এ সময়ে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্য ড. বিশ্বজিৎ চন্দ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বি.এম.এ সালাম ও আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকলেচুর রহমান বাবলু, সদস্য আজগর আলী বিশ্বাস তারা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানওয়াজ হোসেন জোয়ার্দার, ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক এস. মৃণাল হাজরা, খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ সরদার, বিমল কৃষ্ণ বাসাক, যুগ্ম সম্পাদক এম.এম সুলতান আহমেদ, দপ্তর সম্পাদক খান আবু বক্কার, সাংগঠনিক সম্পাদক জি.এম ফারুক হোসেন, কাজী আলমগীর হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্যা সোহেল রানা, প্রচার সম্পাদক মোল্যা জাহিদুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক শেখ নুরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শিলা রানী মন্ডল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বিষ্ণু প্রসাদ মল্লিক, সদস্য আছফর হোসেন জোয়াদ্দার, চিত্ত রঞ্জন বালা, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ,মহিলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) তহমিনা খানম, সাধারণ সম্পাদক হাসনা হেনা, উপজেলা কৃষক লীগের সভাপতি অরিন্দম মল্লিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার খান, সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page