৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

ডুমুরিয়ায় রাতে দুই বাড়িতে দুধর্ষ ডাকাতি, সোনার গহনাসহ সাড়ে ৫ লক্ষ টাকার মালামাল লুট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা খুলনা ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় একই রাতে দুই বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। স্বর্নের গোহনা নগত টাকাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকতদল। এসময় ডাকাতদের হামলায় গৃহবধূ নাসরিন নাহার (৩২) গুরতর আহত হয়েছেন। আহত গৃহবধূ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে,ঘটনার দিবাগত রাত দেড়টার দিকে অজ্ঞাত ১৪/১৫ জনের একটি সংঘ বদ্ধ ডাকাত দল বরাতিয়া গ্রামের আবুল সরদার (৬৫)র বাড়িতে পাশে ওৎ পেতে থাকে।এসময় বাড়ির মালিকের ছেলে ব্যাবসায়ী রায়হান সরদার (৩০)বাজার থেকে বাড়িতে ঢুকে ঘরে প্রবেশ করার সময় ডাকাত দলের ৫জন সদস্য পিছন দিক থেকে আটকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং তার স্ত্রীকে পাশের বাড়ির শাহাবাজুলকে ফোন করে আসতে বলে। শাহাবাজুল আসামাত্র তাকে প্রথমে তাকে লাথি মারে মাটিতে ফেলে দেয়। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এসময় ৪জন ডাকাত দলের সদস্য বাড়ির মালিক আবুল সরদারের ঘরের দরজা লাথি দিয়ে ভেঙে তাকে বেঁধে দুই পরিবারের নারি পুরুষ ৬ জনকে বেঁধে বাড়ির সকল অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। প্রথমেই ৪টি মোবাইল ফোন নিয়ে নেয়। এরপর ডাকাতরা রায়হানের দেড় বছর বয়সী শিশু তাহমিনা খাতুনের গলায় ধারালো ছোরা ধরে হত্যার ভয় দেখিয়ে বলে যাকিছু আছে তাড়াতাড়ি করে সবকিছু দিয়ে দে। এসময় ঘরে শোকেস ও আলমারিতে রক্ষিত সোনার রুলি ১টি,চেইন ১টি,আংটি ৮টি এক জোড়া কানের দুলসহ নগদ ২৭ হাজার টাকা এবং একই সময় ৪জন ডাকাত পাশের বাড়ি শাহাবাজুলের স্ত্রী কেলোহার রড দিয়ে কানে আঘাত করে মোবাইল ফোন কেড়ে নেয়। এসময় তার ঘরে রক্ষিত ১টি রুলি,২টি আংটি,১টি চেইন, ১ টি বেসলেট,২ টি কানের দুল ও নগদ ২ হাজার টাকাসহ মোট সাড়ে ৫ ভরি সোনার গহনা নগদ টাকাসহ সাড়ে ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তবে এ ঘটনা কোন প্রকার থানা পুলিশ পুলিশ না জানাতে দুই পরিবার জীবননাশের হুমকি দিয়ে ডাকাত দল বীর দর্পে ঘটনা স্থল ত্যাগ করে চলে যায়।
রাত সাড়ে তিন টার দিকে মাঠের মধ্যে সবজি ক্ষেতের বাসায় থাকা জালাল উদ্দীন সরদার (৬০) তাদের গংগানি শুনতে পেয়ে ঘটনা স্থল এসে সকলের দড়ি খুলে দেয় জিম্মি থেকে মুক্ত করেন।
ভুক্তভোগী রায়হান সরদার এক প্রশ্নের জবাবে তিনি কান্না বিজড়িত কন্ঠে বলেন,মামলা করলে বা পুলিশ জানালে আমাদের কেই জানে বেচে থাকব না। এমন হুমকি ধামকি দিয়ে গেছে ডাকাত দল।এই বিষয়ে তথ্য জানাতে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)সেখ কনি মিয়া (বিপিএম)এর ব্যাবহৃত সরকারি মুঠোফোনে 013-201-40285 নাম্বারে একাধিকবার ফোন দিলেও ফোনটি রিসিভ না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page