৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

ডুমুরিয়ায় তালার ইউপি সদস্যসহ ৪ চাঁদাবাজ আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক 

খুলনা ডুমুরিয়ায় চাঁদাবাজি করতে গিয়ে তালার এক ইউপি সদস্য সহ ৪ চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত পৌনে ২ টার দিকে উপজেলার গোলাপদহা এলাকা থেকে তাদের কে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ১১ টার দিকে উপজেলার শোভনা এলাকার প্রান্ত কুমার সরদার ও শান্ত সরদার মটরসাইকেল যোগে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় ঘটনাস্থল গোলাপদহা নামক স্থানে পৌঁছালে ওৎ পেতে থাকা চাঁদাবাজরা তাদের গতিরোধ করে দু’জনকে তুলে পাশ্ববর্তী বজলুর মৎস্য ঘেরে নিয়ে যায় এবং প্রথমেই তাদের কাছে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়। এরপর প্রান্ত সরদার কে তার নিজ মোবাইল ফোন দিয়ে মায়ের কাছে ফোন করিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ওই চক্র। প্রান্ত সরদারের মা ওই রাতে ফোন পেয়ে হতাশ হয়ে পড়ে এবং বিষয়টি পুলিশকে জানায়। তাৎক্ষণিক থানা পুলিশের এসআই কামরুল ইসলাম ফোর্স নিয়ে ছদ্মবেশে প্রান্ত’র মাকে সাথে নিয়ে মুক্তিপণ দেয়ার নামে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই চক্রের ৪ চাঁদাবাজ কে আটক করে এবং তাদের নিকট থেকে ছিনিয়ে নেয়া ১৯ হাজার ৪ শত টাকা, একটি মোবাইল ফোন ও একটি মটরসাইকেল জব্দ করে। আটককৃতরা হলেন তালা থানাধীন বহুল আলোচিত হাজরাকাটি এলাকার আঃ জলিল গাজীর ছেলে ইউপি সদস্য সেলিম হোসেন (৪০), এক‌ই এলাকার মোসলেম শেখের ছেলে তুহিন শেখ (৩০), নাসির তালুকদারের ছেলে রিয়াজ উদ্দিন (২৩) ও লিয়াকত মোল্লার ছেলে রাহুল মোল্লা (২১এই বিষয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম, বলেন থানায় একটি মামলা হয়েছে আসামিদেরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page