৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত। পটুয়াখালীতে জমি বিরোধে গ্রাম পুলিশ ও শিশুকে কুপিয়ে জখম, থানায় মামলা। নতুন বিএনপির’ দাপটের অভিযোগ, হাটপুকুরিয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

ডুমুরিয়ায় ডাকাতির ঘটনার দুই দিনের মাথায় ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক 

খুলনার ডুমুরিয়ায় ডাকাতির ঘটনার দুই দিনের মাথায় ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ডুমুরিয়া থানা পুলিশসহ খুলনা জেলা পুলিশের ৪টি চৌকস টিম খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া। আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি কাটার, ১টি লোহার শাবল, ২টি লোহার রড ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া লুন্ঠিত মালামালের মধ্যে স্বর্নালঙ্কার বিক্রির ২৭ হাজার ৮শ’ টাকা, ১টি সোনার আংটি ও ৫টি বালা উদ্ধার করা হয়েছে। সোমবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে একদল ডাকাত জোরপূর্বক ডুমুরিয়া থানাধীন বরাতিয়া গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে রায়হান সরদার ও সিরাজুল মোললার বাড়িতে ঢুকে পুরুষ সদস্যকে অস্ত্রের মুখে হাত পা বেঁধে ফেলে। এরপর ডাকাতরা নগদ টাকা, ৪ ভরি ১০ দশ আনা স্বর্নালঙ্কার ও একটি মোবাইল ফোন নিয়ে চলে যায়। এ ঘটনায় রায়হান সরদার বাদী হয়ে রবিবার ডুমুরিয়া থানায় একটি মামলা করেন, যার নং-২৬।মামলার সূত্রে ডুমুরিয়া থানাসহ খুলনা জেলা পুলিশের ৪টি চৌকস টিম বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে রবিবার বিকেল ৪টার দিকে ডুমুরিয়া উপজেলার সাহস এলাকা থেকে মাজেদুল সরদার (৩৪) নামে একজনকে আটক করে, তার বাড়ি যশোর জেলায় বলে জানা যায়। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক ওইদিন রাতে খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালি গ্রাম থেকে রফিকুল ইসলাম শেখ (৪২), সাতক্ষীরা সদরের সাইদুল গাজী (২২), মোসলেম শেখ (৬০), আলমগীর মীর (২৫), সিদ্দিক শেখ (৩৫) এবং খুলনা মহানগরীর গল­ামারী এলাকা থেকে সাইদুল গাজীর স্ত্রী মরিয়ম বেগম (২০)-কে আটক করা হয়।উলে­খ্য, ডাকাতি ঘটনাটি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার পর পুলিশের তৎপরতা বাড়ে। আর ধরা পড়ে একে একে ৭ সদস্য। তবে শুরুতে ডুমুরিয়া পুলিশ প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এছাড়া সংবাদ সংগ্রহে চেষ্ট করলে পত্রিকার স্থানীয় প্রতিনিধির সাথে রুঢ় ব্যবহার করেন থানার শীর্ষ কর্মকর্তা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page