২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ঝুঁকি নিয়ে পানছড়ি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রতিনিধি (পানছড়ি) খাগড়াছড়ি, 

প্রতি মাসেই কাজ শুরু হচ্ছে এমন আশ্বাসেই রয়েছে পানছড়ি-খাগড়াছড়ি সড়কে চলা হাজার হাজার পথচারী ও শত শত পরিবহন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা। বর্তমানে এই সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষার্থী, পথচারীসহ মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে ছোট বড় যানবাহন। চাব্বিশ কিলোমিটার রাস্তা পার হতে চল্লিশ মিনিটের স্থলে লাগছে দেড় ঘন্টা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়তই হচ্ছে নানান লেখালেখি। “তোমার পথে চলতে গিয়ে এতো ঢেউ দেখতে পাই যা কক্সবাজারের খাদের সাথে তুলনাই করা যায় না” এমন লেখাও দেখে গেছে।অ্যাম্বুলেন্স চালক মো: আবদুল কাদের জানান, মুমুর্ষ রোগী পরিবহন করতে গিয়ে কয়েকবার চাকা পামসারের ঘটনা ঘটেছে। ব্যাটারি চালিত অটোরিক্সা চালক তোফায়েল, আল-আমিন, শামছুল আলম, মহিউদ্দিন, জামালসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে সড়ক ও জনপথ বিভাগের গাফিলতিকে দায়ী করেছেন। পানছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপাশা সরকার জানান, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসি। বড় বড় গর্তে গাড়ি যখন হেলে পড়ে তখন ভীষন ভয় পাই। বর্তমানে চাষের আসর থেকে শুরু করে সকল আলোচনায় স্থান পাচ্ছে পানছড়ি খাগড়াছড়ি সড়কের বেহাল দশার কথা।জানা যায়, আজ থেকে প্রায় ৬/৭ মাস আগে প্রায় ১৪ কোটি ৮৫ লক্ষ টাকায় এই সড়কের টেন্ডার হয়েছে। কিন্তু কোন অদৃশ্য শক্তির বলে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করছে না তা জানতে চায় ভুক্তভোগীরা।পানছড়ির সড়ক ও জনপথের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী রনেন চাকমা জানান, ২ মাস কাজের ওয়ার্ক অর্ডার ঠিকাদারকে বুঝিয়ে দেয়া হয়েছে। কিন্তু ঠিকাদার এখনো কাজ ধরে নাই। ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ শুরুর জন্য চিঠিও দেয়া হয়েছে। এর পরেও সহসাই কাজ শুরু না করলে তাদের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page