৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

জৈন্তাপুরের প্রতিটি পূজা মন্ডপে স্বয়ংক্রিয় সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> চলতি বছর জৈন্তাপুরে শারদীয় দূর্গা পূজায় প্রতিটি পূজা মন্ডপে স্বয়ংক্রিয় ক্লোস সার্কিট ক্যামেরা স্হাপন করা হয়েছে। ক্যামেরা গুলো প্রতিটি মন্ডপের প্রতিমা ঘরের সামনে স্হাপন করা হয়েছে।এর মাধ্যমে পুজা মন্ডপ গুলোতে নিরাপত্তার নিশ্চয়তায় প্রতি সেকেন্ডের ভিডিও রেকর্ড ও লাইভ মনিটরিং করতে সক্ষম হচ্ছে উপজেলা প্রশাসন।জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে প্রশাসনিক কর্মকর্তা রেজাউল আলম জানান, প্রতিটি সিসি ক্যামেরা উচ্চ ক্ষমতা সম্পন্ন ও রাতের চিত্র ধারক অর্থাৎ নাইট ভিশন সিস্টেমের।তিনি বলেন, উপজেলা মিনি কনফারেন্স রুমে কট্রোলরুম থেকে প্রতিটি পূজা মন্ডপের সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হচ্ছে।কন্ট্রোলরুমে বসে ৩৬০° কোণে প্রতিটি পূজা মন্ডপের লাইভ দৃশ্য সরাসরি মনিটরিং করা হচ্ছে।এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ২৪ ঘন্টা কন্ট্রোলরুমে প্রশাসনের পক্ষ থেকে ৬-৮ ঘন্টা করে কর্মকর্তারা সিসি ক্যামেরা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন।গত ৭ই অক্টোবরের ভিতরে সকল পূজা মন্ডপে তাদের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সিসি ক্যামেরা বুঝিয়ে দেয়া হয়েছে।তিনি জানান এখন পর্যন্ত সবকটি ক্যামেরা সচল রয়েছে।সিসি ক্যামেরায় কোন কারিগরি ত্রুটি দেখা দিলে খুব স্বল্প সময়ের ভিতরে যাতে তা সচল করা হয় সে বিষয়ে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি রয়েছে।দূর্গা পূজার মহা সপ্তমীর দিনে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেছেন, বৃহস্পতিবার সকালে কন্ট্রোল রুম পরিদর্শন করি। সেখানে উপজেলা প্রশাসনের অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছে। সবকিছু খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।তিনি জানান বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের ৬/৭ টি মন্ডপ তিনি পরিদর্শন করেছেন।এ সময় প্রতিটা মন্ডপে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,মন্ডপের কমিটি ও সেচ্ছাসেবকদের সাথে কথা বলে সার্বিক খোঁজ খবর নিয়েছেন। সন্ধ্যায় উপজেলার অন্য সব মন্ডপ পরিদর্শনে যাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page