৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ডিসেম্বর মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান সভায় জানান, শীতকালে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। জেলায় ডেঙ্গুরোগ নিয়ন্ত্রণে রয়েছে তবে শীতকালে খেজুরের কাঁচারস খাওয়ার ফলে মানবদেহে নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। বাদুড়ের মাধ্যমে খেজুরের রসে এ ভাইরাসের সংক্রমণ ঘটে। নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুহার প্রায় ৯০ শতাংশ। তাই এ ব্যাপারে সতর্ক থাকা দরকার।অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ সভায় জানান, গত নভেম্বর মাসে জেলা পুলিশের অধিক্ষেত্রে ৯৯টি মামলা রুজু করা হয়েছে এবং নিষ্পত্তি হয়েছে ১১৩টি। দুইটি খুনের মামলা নিষ্পত্তির কাছাকাছি রয়েছে। গতমাসে দুই কেজি গাঁজা ও ২৫৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সড়ক-মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় পস মেশিনের মাধ্যমে ২৩৭টি মামলায় আদায়কৃত ১১ লাখ ২৯ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন সভায় জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেট্রোপলিটন পুলিশ তার কার্যক্রম শুরু করেছে। বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অবরোধ ও হরতালের নামে নাশকতা প্রতিরোধে পুলিশ সজাগ রয়েছে।কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন সভায় জানান, রবি মৌসুমে বোরো ধানের আবাদে খুলনা জেলায় বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা তিন হাজার তিনশত ৩৫ হেক্টর, যার মধ্যে দুই হাজার ২৪ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। এছাড়া জেলায় ৬৪ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। সাত হাজার আটশত হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি আবাদের লক্ষ্যমাত্রা প্রায় ৮২ শতাংশ অর্জিত হয়েছে। খুলনায় কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সার সরবরাহে কোন সংকট নেই।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, আসন্ন জাতীয় সংসদ সাধারণ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্ষুদ্র মেরামতের কাজ দ্রুত শেষ করতে হবে। সরকারি কর্মচারীদের ওপর ন্যস্ত নির্বাচনী কাজগুলোকে সরকারি দায়িত্ব হিসেবে পালন করতে হবে। রেললাইন কেটে রেল দুর্ঘটনা ঘটানোর অপচেষ্টা রোধে রেললাইন এলাকায় নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন। এছাড়া সকল সরকারি দপ্তরের ওয়েবসাইট হালনাগাদ রাখতে হবে।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page