৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত সাংবাদিক কামাল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রাম তথা রাঙ্গুনিয়ার কৃতি সন্তান কবি ও সাংবাদিক মোঃ কামাল হোসেন “জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন” কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন। গত ৯ জুন ২০২৩ ইং শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান সাংবাদিক সাইফুল ইসলাম ও মহাসচিব কে এম নূহু হোসাইন সাক্ষরিত এক বিব্রতি থেকে বিষয়টি জানা যায়।কবি ও সাংবাদিক মোঃ কামাল হোসেন একজন খুবই সহজ সরল ও সুন্দর মনের মানুষ। তিনি ১৯৭৭ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের হরিহর গ্রামের এক মধ্যবিত্ত শিক্ষিত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাহার পিতা প্রয়াত হাজী খায়ের আহামদ ও মাতা নুর আয়েশা বেগম। পিতা হাজী খায়ের আহামদ একজন প্রকৃত সমাজ সেবক, শিক্ষানুরাগী, রাজনীতিক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তি ছিলেন। তিনি ১৯৭১ সালে রাঙ্গুনিয়া কলেজে এইচ এস সি পড়াকালীন সময়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনের জন্য যুদ্ধের ট্রেনিং নিতে ভারত যান। সেখান থেকে যুদ্ধের ট্রেনিং গ্রহন করে পার্বত্য চট্টগ্রামে গেরিলা যোদ্ধা হিসেবে যুদ্ধ করেন। মাতা নুর আয়েশা বেগম একজন শিক্ষিত গৃহীনি। তিনি রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার সুবেদার মেজর আবদুল হামিদ সাহেবের ছোট বোন। পিতা মাতা দুজনই স্বাধীনতার স্বপক্ষ ও বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। গ্রামীন পরিবেশে বেড়ে উঠা মোঃ কামাল হোসেন রাঙ্গুনিয়ার উত্তর পদুয়া হাই স্কুল থেকে এস এস সি, পদুয়া ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি এবং জাতীয় বিশ্ব বিদ্যালয় থেকে বিএ পাস করেন। এসময় তিনি পদুয়া ইউনিয়ন ও রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। স্বাধীনচেতা নিরহংকারী ব্যক্তিত্ব সাংবাদিক কামাল লেখালেখিকে ব্রত হিসেবে গ্রহন করেন। তিনি ক্রমান্বয়ে জাতীয় ও স্থানীয় কয়েকটি পত্রিকার প্রতিনিধি হয়ে সাংবাদিকতা ও লেখা লেখি করেছেন। সাংবাদিকতা ও লেখালেখিতে ব্যস্ত একজন মানুষ ছিলেন তিনি। কিন্তু অর্থনৈতিক দূরাবস্থায় হঠাৎ করে বিদেশ গিয়ে চাকরি করার মানসিকতায় বর্তমানে তিনি সৌদি প্রবাসী। প্রবাসী হয়েও তিনি দেশ, মা, মাটি, মুক্তিযুদ্ধ, শোষিত, বঞ্চিত, নির্যাতিত, কৃষক ও শ্রমিক জনতার পক্ষে লেখালেখি অব্যাহত রেখেছেন। স্বাধীনতার স্বপক্ষে ও চলমান বাস্তবতার নিরিখে কবিতা লেখা তার শখ। রঙের প্রয়াস তার প্রথম যৌথ কাব্য গ্রন্থ। স্বাধীনতার স্বপক্ষে লেখালেখিতে পুরস্কার হিসেবে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে অসংখ্য সম্মাননা লাভ করেন সাংবাদিক কামাল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন
সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস

You cannot copy content of this page