২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফ্রিজে ওষুধের সাথে মাংস দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা টেকনাফের নয়াপাড়ায় সড়ক দুর্ঘটনা: পিকআপের চাপায় গুরুতর আহত ৯ বছরের শিশুকন্যা, চালক পলাতক টেকনাফে ৪০ হাজার ই*য়া*বাসহ লোহাগাড়ার রাসেল বিজিবির জালে ডিসির গণশুনানিতে মিলল আশার আলো পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা সাতকানিয়ায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ–মালদ্বীপের অঙ্গীকার একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী চট্টগ্রামে বন্যায় শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ, প্রান্তিক রোগীদের ভোগান্তি চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জাতির পিতার শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিসভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষ্যে প্রস্তুতিসভা আজ (বৃহস্পতিবার) সকালে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।সভায় জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৫ আগস্ট সকাল আটটায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শোক দিবসের আলোচনা সভা এবং দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা যথানিয়মে অর্ধনমিত রাখা হবে। বাদযোহর সকল মসজিদে দোয়া এবং সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে ১৫ আগস্ট সকাল নয়টায় নগরভবনে শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ১ আগস্ট থেকে কালো ব্যাজ ধারণ করবেন। জেলা তথ্য অফিস নগরীর বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষ্যে এবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে। বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র আগস্ট মাসব্যাপী বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।সভায় খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।পরে একইস্থানে বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গণের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী খুলনা জেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয় ৷

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page