১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • জয়পুরহাটে র‌্যাবের পৃথক অভিযানে কিশোর গ্যাং লিডার ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার..
  • জয়পুরহাটে র‌্যাবের পৃথক অভিযানে কিশোর গ্যাং লিডার ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার..

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ)। জয়পুরহাট   জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটে র‌্যাবের পৃথক অভিযানে নওগাঁর বদলগাছী থানার গোবরচোপা এলাকা থেকে চুরি চাঁদাবাজী মামলার ১ নং আসামী কিশোর গ্যাং লিডার এবং জয়পুরহাটের পলি আদিবাসী এলাকা থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গতরাতে গ্রেফতার করে জয়পুরহাট র‌্যাব-৫।
    আটককৃত কিশোর গ্যাং লিডার নাঈম (২১) নওগাঁ বদলগাছী থানার সন্নাসতলা দূর্গাপুর গ্রামের সোহেলে এর ছেলে।অপরদিকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাকির হোসেন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা চেয়ারম্যান পাড়ার মৃত- খলিলুর রহমান এর ছেলে।
    জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক আজ সকালে এক প্রেস ব্রিফিং এ বলেন,আটককৃত কিশোর গ্যাং লিডার নাঈম (২১)তার সহযোগী নয়ন ও চার পাঁচজন মিলে বদলগাছী থানার গোবরচোপা এলাকায় দীর্ঘদিন ধরে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময়ে আটকিয়ে মোবাইল,টাকা-পয়সা কেড়ে নিয়ে হয়রানী করে আসছিলো।সপ্রতি ৮ মে এস এস সি পরিক্ষার্থীর মোবাইল ও বাইকের চাবি নিয়ে চাঁদাবাজি করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।ভুক্তভোগী থানায় অভিযোগ করে।পরে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।অপর দিকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী আসামী জাকির হোসেন (৩৫) কে জয়পুরহাট সদর থানার পলি আদিবাসী এলাকা থেকে রাতে গ্রেফতার করা হয়।আইনি প্রক্রিয়া শেষে জিডি মূলে তাদের নিজ থানার হস্তান্তর করা হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page