১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> সিলেব্রিটি >> সোস্যাল মিডিয়া
  • চারঘাটে ৩১২ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
  • চারঘাটে ৩১২ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আবুল হাশেম,রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

    র‍্যাব ৫ এর অভিযানে, সোমবার ইং ২২ মে ২০২৩ তারিখ রাত-২ টায় রাজশাহী জেলার চারঘাট পৌরসভাধীন ১নং ওয়ার্ড চকমোক্তারপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ফেন্সিডিল-৩১২ বোতল, মোবাইল-০১টি, সীমকার্ড-০২টি উদ্ধার করেন এবং আসামী মোঃ শাকিবুল হাসান @ আশিক (২৫), পিতা- মোঃ শাবাজ উদ্দিন শাহবাজ, সাং-চকমোক্তারপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী ‘কে গ্রেফতার করে।ঘটনার বিবরণে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট পৌরসভাধীন ১নং ওয়ার্ড চকমোক্তারপুর গ্রামস্থ জনৈক মোঃ শাবাজ উদ্দিন @ শাহবাজ এর বসতবাড়ীতে ০১ জন মাদক ব্যবসায়ী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল মজুদ রাখিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।উক্ত সংবাদ পেয়ে ঘটনাস্থল চকমোক্তারপুর গ্রামস্থ জনৈক মোঃ শাবাজ উদ্দিন এর বসতবাড়ীর উত্তর দোয়ারী টিনের ঘরের ভিতর র‍্যাবের টিম পৌঁছা মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই তাকে আটক করে।উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page