২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ এমপি’র সাদামাটা জীবন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুবিন বিন সোলাইমান, চট্টগ্রাম:>>>

আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তা দিয়েছেন এলাকায় যার জনপ্রিয়তা বেশি এবং নেই কোনো বিতর্কিত কর্মকাণ্ড, সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিকেই দলের মনোনয়ন দেবেন। কথায় নই কাজেই পরিচয় দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী প্রকৃতপক্ষে,  জনপ্রিয়তার তুঙ্গে সৎ ও নিষ্ঠাবান চট্টগ্রাম ৮ আসন বোয়ালখালীর সংসদ সদস্য নোমান আল মাহমুদ এমপি। সম্প্রতি তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যায় কোন প্রটোকল কিংবা দলীয় কোন নেতাকর্মী ছাড়া রিক্সায় চড়ে বাসায় থেকে বের হয় এই সংসদ সদস্য। ছবিতে পকেট থেকে ওয়ালেট বের করে রিক্সাওয়ালাকে তার ভাড়া চুকিয়ে দিতে দেখা যায়।
চট্টগ্রাম মহানগর যুবলীগনেতা এস এম আলাউদ্দিন বাবু বলেন, নোমান ভাইকে খুব কাছে থেকে দেখেছি এত সহজ-সরল সাদামাটা জীবন যাপন করেন যা বললে আপনাদের প্রতিবেদন অনেক লম্বা হয়ে যাবে। বঙ্গবন্ধুকে তো দেখিনি, বঙ্গবন্ধুর আদর্শ নোমান ভাইয়ের ব্যবহার ও চালচলনে পাওয়া যায়। সবসময়ই দেখেছি মসজিদের সাথে তার সম্পর্ক, আল্লাহভীরু নোমান ভাইকে সর্বদা দেখেছি সৎ কথা বলতে, সৎ পথে চলতে এবং তিনি সবসময় আমাদের সৎ উপদেশ দিয়ে দিকনির্দেশনা দিয়েছেন। বোয়ালখালী উপজেলায় এমন একজন সৎ ব্যক্তিকে খুঁজে বের করে মানুষের সেবায় নিযুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, সাবেক ছাত্রনেতা ও যুবনেতা হিসেবে নোমান আল মাহমুদ অন্তত পাঁচ দশক ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত। তিনি ১৯৭১-৭৩ সালে সিটি কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন। ১৯৭৪-৭৭ সালে তিনি মহানগর ছাত্রলীগের কমিটিতে শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে তিনি যুবলীগের মহানগর কমিটির সদস্য হন। কেন্দ্রীয় যুবলীগের মোস্তফা মহসিন মন্টু ও ভুলু সরকারের কমিটির সময়কালে ১৯৮৭ সালে সম্মেলনের মাধ্যমে মহানগর যুবলীগের সভাপতি ও ১৯৯৪ সালে শেখ সেলিম-কাজী ইকবাল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ১৯৯৭ সালে জাহাঙ্গীর কবির নানক-মির্জা আজম কমিটির সদস্য হন।এছাড়াও, নোমান আল মাহমুদ প্রয়াত দুই এমপি মইনুদ্দিন খান বাদল ও মোছলেম উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page