১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চট্টগ্রাম আইআইইউসি এ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উদযাপন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী গনতন্ত্রের মানসকন্যা ও পরিবর্তনের অগ্রদূত, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উদযাপিত। এ উপলক্ষে আইআইইউসি কেন্দ্রীয় মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে আইআইইউসি কনফারেন্স হলে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, বিওটি সদস্য ড. মোঃ শামসুজ্জামান।আলোচনা সভার সভাপতি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। ডিজিডাল বাংলাদেশের রুপকার শেখ হাসিনার হাত ধরে দেশ আজ স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। আমরা আইআইইউসি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।সম্মানিত অতিথি মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান দেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশ আজ সারাবিশ্বে রোলমডেল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা বিশ্বে প্রসংশিত একজন বিশ্বনেতা। জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আরও বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডীন ড. সামীমুল হক চৌধুরী। ইংরেজি সাহিত্য বিভাগের চেয়ারম্যান মোঃ ছরওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ মোস্তফা কামিল মাদানী, রেজিস্ট্রার আ ফ ম আক্তারুজ্জামান কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন, টিএমডির চেয়ারম্যান প্রফেসর ড. মাহি উদ্দিন সহ ডিপার্টম্যান্ট চেয়ারম্যান বৃন্দ, ডিভিশনের পরিচালক বৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটার মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের শেষ হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page