৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

চট্টগ্রামে স্মার্ট স্কুল বাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু,থাকছে প্রযুক্তিগত সকল সুবিধা- চট্টগ্রাম জেলা প্রশাসক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> স্মার্ট জেলা উদ্ভাবন চ্যালেঞ্জ-২০২৩ এর আওতায় প্রথম পুরস্কার পেয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ‘স্মার্ট স্কুল বাস’ নামক উদ্ভাবনী উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্ভোদনকৃত ১০টি স্কুল বাসে বিভিন্ন প্রযুক্তি সুবিধা প্রদান করে স্মার্ট স্কুল বাস হিসাবে ২৭ নভেম্বর অনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। নগরের যেকোন প্রান্ত থেকে আপাতত মাত্র পাঁচ টাকায় স্মার্ট স্কুল বাসে স্কুলে যেতে পারবেন শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে স্মার্ট স্কুল বাস উদ্যোগটির অনুষ্ঠানিক যাত্রা শুরু লক্ষ্যে অংশীজন সভায় সবার সম্মতিতে এ ভাড়া নির্ধারণ করা হয়। যদিও স্মার্ট স্কুল বাস মনিটরিং কমিটির সদস্যরা বাসে যুগোপযোগী সেবার মান বড়ানোর জন্যে ভাড়া বাড়ানোর মতামত দেন।সেপ্রেক্ষিতে এবছর ৫ টাকা ও আগামী বছর ১০ টাকা নির্ধারণ করা হয়।এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘স্মার্ট স্কুল বাস’ উদ্ভাবনী উদ্যোগটির জন্য মাননীয় প্রধানমন্ত্রী ৮০ লাখ টাকা উপহার দিয়েছেন, এটা বাস কেনার জন্য না। এ উদ্যোগটি সফলভাবে বাস্তবায়নের জন্য।তিনি আরও বলেন, স্মার্ট স্কুল বাস চট্টগ্রাম নগরের বিভিন্ন স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে অসহনীয় যানজট, অভিভাবকদের ভোগান্তি, অধিক যাতায়াত খরচ, জ্বালানি অপচয়, সড়ক দুর্ঘটনা, অনিরাপদ স্কুল যাত্রাসহ অভিভাবকদের কর্মঘণ্টা নষ্ট হওয়ার মতো সমস্যার সমাধান হবে।জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইতোমধ্যে ১০টি সরকারি স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১০টি দোতলা বাস নগরের বিভিন্ন রুটে চলাচল করছে। আগামী ২৭ নভেম্বর থেকে স্মার্ট স্কুল বাস অনুষ্ঠানিক যাত্রা শুরু করবে।

অংশীজন সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক আবুল মোমেন বলেন, আমাদের শিক্ষার্থীরা যখন রাস্তায় বের হয় তখন অভিভাবকরা উৎকণ্ঠায় থাকেন। ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুলে পৌঁছেছে কি-না, সে টেনশনে থাকতে হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের স্মার্ট স্কুল বাস উদ্যোগটির কারণে এখন সে উৎকণ্ঠা আর টেনশন থাকবে না। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের আসতে হবে না। স্কুলের সামনে তাদের বসে থেকে অপেক্ষা করতে হবে না। স্মার্ট স্কুল বাসে নিরাপদে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে আসবে স্কুল ছুটি হয়ে নিরাপদে পৌঁছে দিবে। ব্যক্তিগত গাড়ির কারণে স্কুলের সামনে প্রতিনিয়তই আমরা যানজটের মুখোমুখি হচ্ছি। সেটিও কমে আসবে।চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব ও চেয়ারম্যান প্রফেসর আব্দুল আলীম বলেন, সময় বাঁচানো, টাকা কম ও গতিশীল জীবন পরিচালনা করতে স্মার্ট স্কুল বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। স্মার্ট স্কুল বাস যখন নিরাপদ ও খরচ কম তখন অভিভাবকরা এ বাসে শিক্ষার্থীদের যাতায়াতে উদ্বুদ্ধ হবে।এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা স্মার্ট স্কুল বাসের বেশ কিছু আইডিয়া শেয়ার করেন।নগরের পতেঙ্গা, হালি শহর ও বন্দর এলাকায় আরও ১০ টি স্কুল বাস চলাচলের দাবি জানান স্মার্ট স্কুল বাস মনিটরিং টিমের আহ্বায়ক মিনহাজুল ইসলাম।অংশীজন সভায় চট্টগ্রামের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদি উর রহিম ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page