৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> ফুটবল
  • চট্টগ্রামে ফুটবলে মাতলেন তামিম-মুশফিক-রিয়াদ-মিরাজ
  • চট্টগ্রামে ফুটবলে মাতলেন তামিম-মুশফিক-রিয়াদ-মিরাজ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> নিজেদের ক্রিকেটীয় পরিচয় ভুলে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ মাতলেন ফুটবল উৎসবে। নিজেদের চিরচেনা কোন শট কিংবা দুর্দান্ত কোনো ডেলিভারি নয়, ফুটবলেই তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করলেন চট্টগ্রামে।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান একাদশ আসরের চট্টগ্রাম পর্ব চলছে। এরই মাঝে দু’দিনের বিরতি পেয়েছে দুই বিপিএল ফ্র‍্যাঞ্চাইজি ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। আগামীকাল (বুধবার) এই দুই দল বিপিএলে মুখোমুখি হবে। এর আগে তাদের দেখা মিলল ফুটবল মাঠে।এশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাকিফ আহমেদ সালাম এবং গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালামের আয়োজনে ৪ দলের এই প্রীতি টুর্নামেন্টে অংশ নিয়েছে এশিয়ান গ্রুপ, তামিমের পরিবার এবং বিপিএলের দুটি ফ্র‍্যাঞ্চাইজি। চট্টগ্রামের বায়েজিদে অবস্থিত এশিয়ান স্পোর্টস কমপ্লেক্সে হয়েছে এই টুর্নামেন্ট। ৪ দলের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ান গ্রুপ।দেশের ক্রিকেটভক্তরা মুশফিক-মাহমুদউল্লাহদের চেনেন ক্রিকেটার পরিচয়ে। যদিও ক্রিকেটের অনুশীলনে গা গরম করতে তাদের ফুটবলও খেলতে দেখা যায়। তবে এই প্রতিযোগিতায় তারা ছিলেন পুরোদস্তুর ফুটবলার। বরিশালের হয়ে তামিম ছিলেন ডাগআউটে কোচের ভূমিকায়। আর মাঠে লড়েছেন মুশফিক, রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন। অন্যদিকে মেহেদী মিরাজের দল খুলনার পক্ষে রুবেল হোসেন, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও রিপন মন্ডলরা খেলেছেন। পরে ক্রিকেটারদের হাতে তোলে দেওয়া হয় ক্রেস্টও। ম্যাচ শেষে আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের। গরুর মাংস, কালা ভোনা, ডালসহ মুখরোচক খাবারের স্বাদ নেন ক্রিকেটাররা।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page