২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একটি শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনীর।এসব হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১ জনই নারী।হামলায় আরও ৮০ জন আহত হয়েছেন।গত ১৮ অক্টোবর সন্ধ্যায় গাজার উত্তরে জাবালিয়ার শরণার্থী শিবিরে হামলা চালানো হয়।গতকাল শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।নিহতের সংখ্যা ৫০ জনের বেশি বলে দাবি করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।খবর বাংলানিউজের।হামাস নিয়ন্ত্রিত গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, শুক্রবারের হামলায় জাবালিয়ার বেশ কয়েকটি বাড়িঘর গুড়িয়ে যায়।ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন আহতদের অনেকে।যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।একদিনে এত নারীর মৃত্যুর ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দখলদার ইসরায়েল।গত দুই সপ্তাহ ধরেই জাবালিয়ায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।গত শুক্রবারের হামলার বিষয়ে আল–আওদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মাদ সালহা আল জাজিরাকে বলেছেন,জাবালিয়ায় সর্বশেষ মারাত্মক হামলায় আহত প্রায় ৭০ জন।হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতদের বেশিরভাগই নারী ও শিশু। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা।ওই সময় ১ হাজার ২০০ জনকে হত্যা করে তারা।একই সঙ্গে প্রায় ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে আসে।হামাসের এই হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা চালানো শুরু করে ইসরায়েল।যা এখনও অব্যাহত।গত এক বছর ধরে চলা ইসরায়েলি স্থল অভিযান ও বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।এছাড়া আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি মানুষ।বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page