৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে জ্বালানি-বিদ্যুৎ খাত ধ্বংস করে দিয়েছে– শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

গণমাধ্যমকর্মীদের সাথে খুলনার বিভাগীয় কমিশনারের মতবিনিময় অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক খুলনা>>> খুলনার নবাগত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার আজ (বুধবার) সকালে খুলনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।বিভাগীয় প্রশাসন এ সভার আয়োজন করে।মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার বলেন,খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে ভালো কিছু করতে চেষ্টার কোন ত্রুটি থাকবে না।খুলনার কৃষিখাতের উন্নয়নে কৃষকদের জন্য স্মার্ট ফোনে বিশেষ অ্যাপ ব্যবহার করে কৃষিক্ষেত্রে প্রযুক্তির সংযোগ ও ফসলের ফলন বৃদ্ধিতে পরামর্শসেবা প্রদান এবং কৃষিতে উৎপাদিত পণ্যের সহজ বিপণনে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা যেতে পারে।খুলনা থেকে রাজধানী শহর ঢাকায় স্বল্প সময়ের পৌঁছানোর জন্য নতুন পথে রেল চলাচল শুরু হয়েছে। এ ট্রেনের মাধ্যমে খুলনায় উৎপাদিত কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে পারলে কৃষক উপকৃত হতে পারে।এছাড়া খুলনার রাস্তাঘাটের উন্নয়ন,ডিজিটাল শিক্ষা প্লাটফর্ম তৈরি, ট্রাফিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যুবকদের জন্য আইটি ও সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা দরকার।সিটি কর্পোরেশন বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার বলেন,খুলনা সিটি কর্পোরেশন এলাকায় স্থবির হয়ে থাকা বা ধীরগতিতে চলমান উন্নয়ন কাজে গতি আনার চেষ্টা অব্যাহত আছে।অবস্থার রাতারাতি আমূল পরিবর্তন না হলেও স্বল্প সময়ের মধ্যে অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশা করা যায়।কেসিসির ঠিকাদারদের কাজের বিল ছাড়ের পূর্বে বিশেষজ্ঞদের নিয়ে সরেজমিনে পরিদর্শন করে কাজের মান যাচাই করা হচ্ছে।কিছু টেন্ডার বাতিল করা হয়েছে,সেগুলো পুনরায় টেন্ডার করা হবে।বিগত দিনের তুলনায় ভালো কিছু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি বলেন,দুর্নীতির সুযোগ বন্ধে আন্তরিকভাবে কাজ করা হবে।  অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম,জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম,খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল,সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ গণমাধ্যমকর্মীরা বক্তৃতা করেন।মতবিনিময় সভায় খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য,মোঃ ফিরোজ সরকার গত ৮ ডিসেম্বর খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page