২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ সুনামগঞ্জে প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন পটিয়ায় চালককে অচেতন করে কর্ভাটভ্যান সহ ১৫টন চিনি লুট- সন্দেহের তীর চালকের দিকে। মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ জামালপুরে ডিবির অভিযানে দুই কথিত তান্ত্রিক কবিরাজ আটক চাটখিলে মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠন: মাইন উদ্দিন আহ্বায়ক, খোরশেদ সদস্য সচিব দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দুজন গ্রেপ্তার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি এলাকা থেকে ১০৩ টি তাঁজা ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভা আজ (সোমবার) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, পুলিশ মানুষের জন্য কাজ করে, মানুষকে সাথে নিয়ে কাজ করে। সাধারণ মানুষ তাদের চারপাশে ঘটা অপরাধ ও অপরাধী তথ্য পুলিশকে জানালে সমাজ থেকে অপরাধমূলক কার্মকান্ড দূর করতে পুলিশ আরও কার্যকর অবদান রাখতে পারবে। আসন্ন দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা প্রতিরোধে পুলিশ সজাগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেকোন ধরণের গুজব ও অপপ্রচার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এলাকায় নতুন কাউকে দেখলে তার কার্মকান্ড ও গতিবিধির ওপর প্রতিবেশিদের নজর রাখা প্রয়োজন।সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান সভায় জানান, এবছর দেশে ডেঙ্গুরোগের প্রাদুর্ভাব বেশি। সবাই সচেতন না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এ রোগের জন্য দায়ী এডিস মশার বংশ বিস্তার রোধ করতে হবে। খুলনা শহরে নির্মাণাধীন ভবনগুলোয় পরিষ্কার পানি জমে থাকতে দেখা যাচ্ছে। যেখানে এডিস মশা বংশ বিস্তার করতে পারে। তিনি আরও বলেন, ডেঙ্গুজ¦র উপশমে ডাবের পানি পান করার কোন উল্লেখযোগ্য ভূমিকা নেই। জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ানো রোগীদের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম এক সপ্তাহের মাধ্যে পৌঁছে যাবে।খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর দপ্তর) সোনালী সেন সভায় জানান, মেট্রোপলিটন এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। ফলে সম্প্রতি মাদকদ্রব্য আটকের পরিমান বেড়েছে। সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে মেট্রোপলিটন এলাকায় পুলিশের স্থায়ী চেকপোস্ট ও মোবাইল প্যাট্রোল চলমান রয়েছে। আসন্ন দুর্গাপূজার সময় অপরাধ প্রবণতা ও যানজট নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশের বিশেষ পরিকল্পনা থাকবে। এছাড়া অনলাইন জুয়া বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদক সংশ্লিষ্ট মামলার বিচার ত্বরান্বিত করতে যথাসময়ে সাক্ষ্য-প্রমান হাজিরে ব্যবস্থা নেয়া প্রয়োজন। সমাজে মাদকের বিস্তাররোধে পারিবরিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। আসন্ন দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরোধে সকল পূজা ম-পে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের ওপর জোর দিতে হবে। পূজাম-পের বিদ্যুৎ সংযোগ নিরাপদ হতে হবে, যাতে কোন দুর্ঘটনা না ঘটে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে বাজার তদারকি বৃদ্ধি করা প্রয়োজন।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত আগস্ট মাসে ১৬৯টি মামলা দায়ের হয়েছে, যা বিগত জুলাই মাসে দায়ের হওয়া মামলা সংখ্যার চেয়ে ৩৪টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে আগস্ট মাসে ২০৪টি মামলা দায়ের হয়েছে, যা বিগত জুলাই মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ২৮টি বেশি।সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page