৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে জ্বালানি-বিদ্যুৎ খাত ধ্বংস করে দিয়েছে– শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

খুলনায় বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং এর উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>>

খুলনায় দুই দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠান আজ (বুধবার) সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃংখলা ও তদন্ত অনুবিভাগ) ড. ফরিদ উদ্দিন আহমদ।প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব বলেন, সকল সরকারি সেবা সহজলভ্য করে মানুষের দোরগোড়ার পৌঁছে দিতে হবে। নাগরিক সেবাকে অধিকতর জনবান্ধব করা এবং সেবা প্রদান কার্যক্রমে উদ্ভাবনী কর্মকান্ডকে উৎসাহিত করার জন্য এই ইনোভেশন শোকেসিং। তিনি আরও বলেন, সেবা নিতে জনগণ অযথা হয়রানির শিকার না হয় সেদিকে কর্মকর্তাদের নজর দিতে হবে। সবাইকে নিয়ে আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমাদের মাথাপিছু আয় বাড়াতে হবে।খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ হুসাইন শওকত। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় খুলনা বিভাগীয় প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।মাঠপর্যায়ের সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগ, উদ্ভাবককে চিহ্নিত করা, সরকারের উদ্ভাবনী কার্যক্রম ও সেবাসমূহকে নাগরিকের কাছে পরিচিত করা এবং মাঠপর্যায়ের উদ্ভাবনসমূহ সারাদেশে ছড়িয়ে দেয়ার সুযোগ তৈরি করাই এই বিভাগীয় প্রদর্শনীর উদ্দেশ্য।দুই দিনব্যাপী ইনোভেশন শোকেসিং এ ১৯টি ইনোভেশন কার্যক্রম উপস্থাপন করা হবে। এছাড়া খুলনা সার্কিট হাউজ চত্বরে ১১টি স্টলে সরকারিসেবা সমূহ জনগণের কাছে উপস্থাপন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page