২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কেটে ফেলা হচ্ছে প্রায় ২০০ বছরের প্রাচীন বটগাছ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাদেকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ,নীলফামারীঃ

বাংলাদেশের উত্তরাঞ্চলের সবুজ শ্যামলে ভরা একটা জেলা হলো নীলফামারী। এ জেলার অন্তর্গত কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নে সাপের ন্যায় এঁকেবেঁকে চলা বাফলা বিল ঘেঁষে অবস্থিত সবুজের আচ্ছাদনে ঘেরা বাফলা নামক গ্রাম। গ্রামটির উত্তর সীমান্তে নাম করন করা হয় উত্তর বাফলা। গ্রামটির মাঝ দিয়ে এঁকেবেঁকে চলে গেছে অবিলের বাজার থেকে কৈমারী বাজার যাওয়ার রাস্তা। সেই রাস্তার কোলঘেশে অবস্থান উত্তর বাফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার পাশেই ত্রিপথে অবস্থান বিশাল আকৃতির ঐতিহ্যবাহী বট গাছ।উত্তর বাফলায় অবস্থিত সেই ঐতিহ্যবাহী বট গাছ, যার বয়স আনুমানিক ২০০ বছর।( বয়স্কদের কাছ থেকে শোনা, তারো বেশি হতে পারে)।উক্ত গাছটিকে ঘিরে লুকিয়ে আছে গ্রামের লোকজনের নানান স্মৃতি।সেখান(বাফলা) থেকে যারা বেরে উঠেছে শৈশবে সবাই সেই বটগাছে উঠেছে,লাফালাফি, ছুটলুক(গ্রামের বিশেষ এক খেলা) খেলেছে।গরমের দিন বটগাছের নিচে বসে বিশ্রাম নিয়েছে চেনা অচেনা সব পথিক। রাস্তায় চলাচলের যানবাহন গুলোর বিশেষ স্টপেজ ছিল এই বট গাছের নিচে। বট গাছটিকে ঘিরে গড়ে উঠেছে বেশ কিছু দোকানপাট।বট গাছটি বহন করছিল গ্রামটির একটা বিশেষ পরিচিতি। বৃদ্ধাদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী সেই বট গাছটি রোপন করেছিল বাবু কিশোরি মোহন এর পিতামহ।সেখানকার স্থানীয় এক স্কুল শিক্ষক জনাব ভূপতি রায় বলেন, “এই গাছ কবে লাগানো হয়েছে তা সঠিক বলা মুশকিল, তবে আমি আমার বাবার কাছ থেকে শুনেছি কিশোরি মোহনের দাদা এখানে বট পাকোর গাছের বিয়া(হিন্দু ধর্মের বিশেষ এক পূজা)দিয়েছিল, সেই থেকে এই গাছ।”বাবু কিশোরী মোহন প্রায় ১০০ বছর বয়সে আজ থেকে ১২-১৪ বছর আগেই ইহলোকে গমন করেন।

বর্তমানে তার উত্তরসূরীরা গাছটি বিক্রি করেন।
যার কারনে গাছটি কাটা/ উত্তোলন করা হচ্ছে।ভবিষ্যতে উক্ত বট গাছটা না থাকলেও সেই জায়গার নাম উত্তর বাফলা বট তলা মোড় নামেই সবাই চিনবে এমনটাই বলছিলেন স্থানীয়রা।বাফলা গ্রামের ভবিষ্যত প্রজন্ম যাতে সেই বট গাছের ইতিহাস সম্পর্কে জানতে পারে তারেই পরিপ্রেক্ষিতে এই প্রতিবেদন প্রকাশের অনুরোধ এলাকাবাসীর।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page