৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

কেএমপি’র নবাগত পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তঃ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক 

মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় পাবনা জেলার চাটমোহর থানার শাহাপুর গ্রামের এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি সায়েন্সে ডিগ্রী নিয়ে ১৯৯৪ সালে ভেটেরিনারি সার্জন পদে জয়পুর হাট জেলায় যোগদান করেন। সেখানে চাকুরীকালীন সময়ে তিনি ১৫ তম বিসিএস পুলিশ ক্যাডারে এএসপি পদে নিয়োগের জন্য পিএসসির সুপারিশ প্রাপ্ত হন। অনিবার্য কারনবশতঃ পুলিশে যোগদান না করে তিনি ভেটেরিনারি সার্জন ইশ্বরদী হিসেবে যোগদান করেন। এসময় তিনি ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে এএসপি পদে নিয়োগের জন্য আবারও সুপারিশ লাভ করেন। তিনি ১৯৯৯সালে ২৫ জানুয়ারি সহকারী পুলিশ সুপার পদে নিয়োগ লাভ করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে ২০০১ সালে তিনি সহকারী পুলিশ সুপার পঞ্চগড় সার্কেল হিসেবে যোগদান করেন। ২০০৩ সালে সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজশাহী সদর সার্কেল হিসেবে নিয়োগ লাভ করেন। ২০০৫ সালে তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি নাটোর, রাজশাহী, কুমিল্লা এবং ঢাকা জেলায় কর্মরত ছিলেন। কুমিল্লা জেলায় থাকাকালীন সময়ে তিনি ২০০৭ সালের অক্টোবর মাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য হিসেবে দারফুর, সুদান গমন করেন। ১৩ মাস জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কর্মের স্বীকৃতি স্বরূপ তিনি UN Peace keeping medal লাভ করেন। ২০১০ সালে ঢাকা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মকালীন সময়ে তিনি পুলিশ সুপার (এসপি) হিসেবে পদোন্নতি লাভ করেন এবং জয়পুরহাটে মাদক, সন্ত্রাস দমনের পাশাপাশি তিনি শিক্ষা বিস্তারের জন্য জয়পুরহাট পুলিশ লাইন একাডেমী প্রতিষ্ঠা করেন। এছাড়া বাংলাদেশে প্রথমবারের মত তিনি অবৈধ কিডনি কেনা-বেচার সংগে জড়িত একটি বড় চক্রকে গ্রেফতার করতে সক্ষম হোন। এই কাজের স্বীকৃতি স্বরূপ ২০১২ সালের পুলিশ উইকে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) লাভ করেন। অতপর তিনি ২০১২ সাল থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় সন্ত্রাস, জঙ্গিবাদ দমনের পাশাপাশি সমগ্র বগুড়া জেলা পুলিশেরর কার্যক্রমে তিনি Digitnfited করতে সক্ষম হন। এই কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৫ সালের পুলিশ উইকে তিনি আইজিপি ব্যাচ এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় কর্তৃক আইসিটি Digital Award লাভ করেন। ২০১৫ সালের জুন মাসে তিনি পুলিশ সুপার নওগাঁ হিসেবে বদলী হন। নওগাঁ জেলায় কর্মকালীন সময়ে তিনি মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনের স্বীকৃতি স্বরূপ ২০১৬ সালের পুলিশ উইকে তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম লাভ করেন। ২০১৭ সালের আগষ্ট মাসে তিনি ডিসি (ক্রাইম) হিসেবে ঢাকা মেট্রো পলিট্রন পুলিশে যোগদান করেন। একই বছর নভেম্বর মাসে তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০১৮ সালের জানুয়ারি মাসে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ) এ যোগদান করেন। RAB -13 এ রংপুর বিভাগে দায়িত্ব পালনকালে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে অসীম সাহসিকতার পরিচয় দেয়ায় তিনি ২০১৯ সালের পুলিশ উইকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম সাহসিকতা লাভ করেন। RAB -13 রংপুর কর্মকালীন সময়ে তিনি জঙ্গিবাদ দমনে র‍্যাব ব্যাটালিয়নের  মধ্যে ১ম স্থান এবং সামগ্রীক মূল্যায়নে তৃতীয় স্থান লাভ করায় RAB এওয়ার্ড লাভ করেন। ২০১৯ থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত তিনি RAB-4 মিরপুরের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। করোনাকালীন সময়ে তিনি মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি অস্ত্র উদ্ধার, মাদক দমন, সন্ত্রাস দমন, ক্লুলেস মামলা ডিটেক্ট এবং জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই কাজের স্বীকৃতি স্বরূপ তিনি জঙ্গি দমনে ১ম স্থান, ক্লুলেস মামলা ডিটেকশনে ১ম স্থান এবং সামগ্রিক ভাবে ২য় স্থান লাভ করায় সর্বমোটই ৩ ক্যাটাগরিতে তিনি RAB Award লাভ করেন।RAB-4 এ কর্মকালীন সময়ে ২০২২সালের মে মাসে তিনি ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন। ১৬/১০/২০২২ তারিখে তিনি হাইওয়ে পুলিশে যোগদান করেন। হাইওয়ে পুলিশে কর্মকালীন সময়ে মহাসড়কে অপরাধ দমন, দুর্ঘটনা হ্রাসকরণ, যানজট নিয়ন্ত্রণসহ ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গত ১৫ জুলাই, ২০২৩ তারিখে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলীর আদেশ লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিনয়ী, সদালাপী এবং বন্ধুবৎসল। তিনি তার জন্মস্থান পাবনায় এবং পাবনার বাইরে অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং সেবাধর্মী প্রতিষ্ঠানের সংগে জড়িত। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং ৩ সন্তানের জনক। বড় মেয়ে এমবিবিএস ডাক্তার, ছেলে এলএলবি (অনার্স) সম্পন্ন করে এলএলএম করছেন এবং ছোট মেয়ে একাদশ শ্রেনীর ছাত্রী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page