২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কিশোরগঞ্জে বৈদ্যুতিক অগ্নিকান্ডে ৬টি বসতঘর ভস্মীভূত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের অগ্নিকান্ডে জাহেদুল ইসলাম ও তার ২ছেলেসহ তিন কাঠমিস্ত্রি পরিবারের ৬টি বসতঘর ভস্মিভূত হয়েছে।এতে ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জানায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দল ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।গতকাল বুধবার (৫জুন) সন্ধার সময় উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর দোলাপাড়া গ্রামে এ অগ্নি দুর্ঘটনা ঘটে।জাহেদুল ওই গ্রামের মৃত হাফে মামুদের ছেলে।এ ঘটনায় কাঠমিস্ত্রি পরিবারগুলো সর্বস্ব হারিয়ে স্ত্রী-সন্তানাদী নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।আর কিভাবে ঘুরে দাঁড়াবেন এ নিয়ে তারা মুষড়ে পড়েছেন।স্থানীয়রা জানায়,সন্ধার দিকে জাহেদুলের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।এসময় আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।এতে ৬টি বসতঘর,ঘরে রক্ষিত আসবাবপত্র,ধান-চাল,নগদ ২লাখ টাকাসহ সর্বস্ব আগুনে পুড়ে যায়।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এলাকাবাসির সহায়তায় ঘন্টাব্যাপি চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।কিশোরগঞ্জ ফায়ার সাভির্সের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মহরম আলী অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page