৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

কিশোরগঞ্জে দরপত্র বন্ধ-বারণী কমিটি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জে (নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জে টটুয়ার (মেলা) বারণীর দরপত্র আহ্বান করছে না কর্তৃপক্ষ। এতে বছরে ১০ থেকে ১৫ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। অপরদিকে পূজা উদযাপনের নামে বারণী কমিটির বিরুদ্ধে লাখ-লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।সরেজমিনে জানা গেছে,প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার বড়ভিটা ইউনিয়নের টটুয়ার ডাঙ্গায় খাস জমিতে মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে ৩ দিনের বারণী মেলা শুরু হয়েছে।এতে সার্কাস,মোটরসাইকেল খেলা ও বিভিন্ন পণ্যের প্রায় ৫ শতাধিক দোকান বসেছে।কিন্ত দরপত্র আহ্বান না করায় পূজা উদযাপনের নামে বারণী কমিটির লোকজন দোকানের ধরণ অনুযায়ী জায়গার টাকা আদায় করে ফায়দা লুটছে বলে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।ভাতের হোটেল ব্যবসায়ী জলঢাকার গাবরোল গ্রামের মিন্টু জানান, বারণী কমিটির প্রভাষ চন্দ্র তার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েছে।আখের রস বিক্রেতা জলঢাকার খুটামারা গ্রামের তুলিপ জানান,তার কাছ থেকে ৫০০ টাকা আদায় করেছে।টটুয়ার বারণী এলাকার স্থায়ী বাসিন্দা মেলাবর গ্রামের সুরঞ্জিত রায় জানান,এবার বারণীতে প্রায় ৫ শতাধিক দোকান বসেছে। প্রভাষ চন্দ্র ও তার লোকজন দোকান প্রতি ৩ থেকে ৪ হাজার টাকা করে চাঁদা আদায় করেছে।পূজা উদযাপনের জন্য মন্দির কমিটিকে ৩০ হাজার টাকা দিবে।বাকি টাকা কি করবে জানি না।এ বিষয়ে জানতে প্রভাষ চন্দ্রের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান,তিনি মিটিংয়ে আছেন,এ বিষয়ে পরে কথা হবে বলে কলটি কেটে দেন।এ বিষয়ে জানতে বারণীর দরপত্র আহ্বানের অনুমোদনকারী কর্মকর্তা জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page