৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

কিশোরগঞ্জে তদারকির অভাবে শিক্ষার্থী সংকট প্রাথমিক শিক্ষার বেহাল দশা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে তদারকির অভাবে শিক্ষার্থী সংকটের অভিযোগ উঠেছে।খাতায় কলমে শিক্ষার্থী ও হাজিরা উপস্থিতি প্রায় শতভাগ থাকলেও বাস্তবে বিদ্যালয়গুলোতে এর বিপরীত চিত্র বিরাজ করছে। এতে অনিয়মিত শিক্ষার্থীরা উপবৃত্তি পাওয়ায় ও বিদ্যালয়ে শিক্ষকগণ অলস সময় কাটানোয় সরকারের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলায় ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৪ হাজার ৯১৪ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু শিক্ষা অফিসের উদাসীনতায় শিক্ষার্থীর অনুপস্থিতির কারণে এক তৃতীয়াংশ বিদ্যালয়ে পূর্ণাঙ্গ পাঠদান ব্যাহত হচ্ছে। এছাড়া শিক্ষার্থী সংকটে অসংখ্য বিদ্যালয়ের শিক্ষকগণ শ্রেণিকক্ষে অলস সময় পার করছেন। পরিদর্শন, তদারকি, শিক্ষার্থীদের উপস্থিতি ও হোম ভিজিট কম হওয়ায় এ অবস্থার হয়েছে বলে অভিযোগ শিক্ষকদের। বিদ্যালয়গুলো হলো, উত্তর কালিকাপুর পশ্চিমপাড়া, বদি শিশু কল্যাণ, দক্ষিণ দুরাকুটি, মুশরুত পানিয়াল পুকুর পূর্বপাড়া, মধ্যরাজিব আদর্শ, বাড়ি মধুপুর গুচ্ছগ্রাম, নিতাই ডাংগাপাড়া, পুটিমারী ঝাকুয়াপাড়া, উত্তর বাহাগিলি

ডাংগাপাড়া, কালিকাপুর চৌধুরীপাড়া ও পানিয়াল পুকুর মৌলভীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে দ্বিতীয় শিফ্টে ৫-১০ জনের বেশি শিক্ষার্থীর দেখা যায় না। কিন্তু ভর্তি হওয়া সকলে উপবৃত্তি পায়।সরেজমিনে আরো দেখা গেছে, বদি মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাতায় ভর্তিকৃত শিক্ষার্থী ৮৫জন। গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী শূন্য দেখা যায়। উপস্থিত শিক্ষিকা আয়েশা সিদ্দিকা জানান, প্রধান শিক্ষক আসেন নি। অপর একজন শিক্ষিকা ছুটিতে আছেন। প্রায় ৩ মাস আগে এটিইও স্যার বিদ্যালয় পরিদর্শন করেছেন। পাশে পাইভেট ও প্রমোট স্কুলের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। পশ্চিম বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাতায়-কলমে শিক্ষার্থী ২৮ জন।ময়না নামে একজন শিক্ষিকা বলেন, ‘৫জন শিক্ষকের মধ্যে আমরা দুইজন আছি। হেড স্যার শিক্ষা অফিসে, একজন ট্রেনিংয়ে ও আর একজন বাড়িতে গেছেন। পরিদর্শন বহি হেড স্যারের কাছে থাকায় এটিইও স্যার কবে পরিদর্শন করেছেন তারিখ বলতে পারবো না। একটাই সমস্যা শিক্ষার্থী নাই।’এদিকে জানা গেছে, উত্তর মাষ্টারপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ৮২ জন। হাজিরা খাতায় শিক্ষার্থীর উপস্থিতি প্রায় শতভাগ দেখালেও দ্বিতীয় শিফ্টে ৭ জন শিক্ষার্থী উপস্থিত পাওয়া গেছে। প্রধান শিক্ষক পারুল রাণী কর্মস্থলে না থাকায় তার বক্তব্য জানা যায়নি। উপস্থিত তিনজন সহকারী শিক্ষিকা জানান, মাঝে মধ্যে হোম ভিজিট করা হয়। পাশাপাশি স্কুল ও অভিভাবকদের আর্থিক কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কমছে।ওই বিদ্যালয়ে শিক্ষার্থী সংকটের বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মাদ মুঠোফোনে বলেন, ‘সব স্কুলেতো এ অবস্থা বিরাজ করছে না। কিছু স্কুলে শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে।’ অফিসে আসেন বলে, ও কথা ভালভাবে শোনা যাচ্ছেনা বলে ফোন কেটে দেন তিনি।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.শাজাহান আলী বলেন, এ বিষয়ে তদারকি করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার
এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড
সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম
সাতকানিয়া কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ
সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

You cannot copy content of this page