২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কিশোরগঞ্জে গ্রামীণ গুটি খেলা দেখা মেলে কালেভদ্রে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ>>>

নীলফামারীর কিশোরগঞ্জে গ্রামবাংলার আদি লোকজ ঐতিহ্যর হরেক গুটি খেলা দেখা মেলে কালেভদ্রে।খেলার জগতে জটিল সমীকরণের মধ্য অন্যতম ছিল তিন পাইতা,বাঘ-বকরি,চকরচাল বা ১৬,৩২ ও ৬৮গুটির খেলা।একসময় অজপাড়া গাঁয়ের অশিক্ষিত,অর্ধশিক্ষিত মানুষ তাদের লোকায়েত জ্ঞানে এসব খেলার জন্ম দেন।গত ২০-২৫ বছর আগেও উপজেলার গ্রামীণ জনপদে অলস,অবসরে জমে উঠত খেলাগুলো।যা ছিল সব বয়সি পুরুষের অত্যন্ত জনপ্রিয় ও মজার খেলা।আর প্রতিযোগীরা বুদ্ধি,ধৈর্য,কৌশল,মনোযোগী ও সতর্কতার সাথে খেলতো এ খেলা৷খেলার সমীকরণ ও চালবাজি ছিল অনেকটাই যুদ্ধ কৌশলের মত।তাই এ অঞ্চলের মানুষের কাছে এ রকম নামকরণ।বর্ষা কিংবা গরমে অলস দুপুরে রাস্তার মোড়ে,ছায়া নীবিড় গাছ তলায় কয়েক দলে বিভক্ত হয়ে খেলার আসর বসত।সেখানে উৎসুক পাড়াপড়শিরাও ভীড় জমাত।মূলত এ খেলায় আনন্দ বিনোদনের মাঝে বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ পেত বেশি।কিন্তু আধুনিক যুগে সবার হাতে স্মাট ফোন।অলস,অবসরে তারা এখন মোবাইল ফোনে বুঁদ হয়ে সময় কাটাচ্ছে।এতে আদি লোকজ ঐতিহ্যর গ্রামীণ গুটি খেলা হারিয়ে যাচ্ছে।কালে ভদ্রে ৬৮গুটি খেলার দৃশ্য দেখা মেলে বাহাগিলী ইউপির উত্তর দুরাকুটি হাড়িবেচা পাড়া গ্রামে।এসময় দেখা যায়,দোকানের বারান্দায় ২প্রতিযোগী খেলায় মেতে উঠেছে।প্রতিযোগী বাচ্চু মিয়া বলেন,বর্ষা কিংবা অলস দুপুরে সময় কাটানোর একটি মজার ও বুদ্ধিমান খেলা হচ্ছে ৬৮গুটির খেলা।খেলার উপকরণ অতিসহজলভ্য।এর গুটি নিমের বিচি,ইট-পাথরের টুকরা,শুকনো ভাঙ্গা ডাল।গুটি দিয়ে ২জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে খেলা চলে।একে অপরের গুটির বর্ণ আলাদা হয়। যা উভয় খেলোয়াড় ৩৪টি করে মোট ৬৮টি গুটি থাকে।সাধারণত মাটিতে দাগ কেটে ৬৮গুটির ঘর বানানো হয়।চর্তুরভূজ আকৃতির ঘরের চারদিক জুড়ে থাকে ত্রিভূজ আকৃতির ৮টি ঘর।দান চালার জন্য ঘরের মাঝখানের দাগটি খালি রাখতে হয়।৪ কোনসহ এর বাইরে ত্রিভূজ ঘরে কেহ গুটি বসাতে পারবেনা।তবে চালের ব্যাপারে ভিতরে ঢুকতে পারবে।শুধু সারা ঘর জুড়ে চালাচালি অবস্থায় লম্বা বা কোনাকুনি দাগের একঘর থেকে আর একঘর ফাঁকা পেলে ডিঙ্গিয়ে গুটি খেতে পারে বা কাটা পড়ে।খেলায় একে অপরকে বন্ধ করার জন্য গুটি চালাচালি নিয়ে চলে চুল বিশ্লেষণ ও শ্বাসরুদ্ধকর প্রতিযোগীতা।চালের গরমিল হলে একের অধিক গুটি কাটা পড়ে।এভাবে প্রতিপক্ষের গুটির সংখ্যা কমিয়ে শূন্য করে ফেলতে পারলেই খেলা শেষ হয়ে যায়।আগে যুবক থেকে শুরু করে প্রবীণরাও এ খেলতো।বর্তমান প্রজন্মের কাছে অচেনা।ঐতিহ্যের মাঝে কাজের ফাঁকে এ খেলায় কিছুটা হলেও স্বস্তির ছোঁয়া খুঁজে পাই।কিশোরগঞ্জ বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক সোহেল রানা বলেন,দাবা খেলার গ্রাম্য সংস্করণ হল ৬৮গুটির খেলা।এটি জটিল সমিকরণের খেলা। যা ছিল গ্রামীণ বিনোদনের মাধ্যম।এগুলোর মধ্যে পল্লিজীবনের সৃজনশীল মনের ছাপ খুঁজে পাওয়া গেলেও বর্তমানে তেমন প্রচলন না থাকায় বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে যেতে বসেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page