৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

কিশোরগঞ্জে কৃষকের মাঠে কদর বেড়েছে ছাতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে প্রখর রোদ মোকাবেলায় কৃষকের মাঠে কদর বেড়েছে ছাতার।শ্রাবনের খরতাপে পুড়ছে মাঠ-ঘাট।বৃষ্টির ছিটেফোঁটাও নেই।বৃষ্টির অভাবে আগাম আমন ক্ষেত আগাছায় সয়লাব হয়ে পড়েছে।এতে বিপাকে পড়েছেন কৃষক।অন্য দিকে মাঠে কাজ করতে গিয়ে খেটে খাওয়া মানুষ প্রখর রোদ আর ভ্যাপসা গরমে দর দর করে ঘামছে।তবুও তারা জীবিকার তাগিদে মাঠে ছাতার নিচে কিছুটা স্বস্তির ছায়া খুঁজছেন।সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়,আমন ধানের ক্ষেতগুলো আগাছায় ভরে উঠছে। পাশাপাশি বৃষ্টির অভাবে ক্ষেতগুলো ফেটে যাচ্ছে।সর্বত্রই কৃষক ক্ষেতের আগাছা পরিষ্কার ও শ্যালো মেশিন দিয়ে সেচ দিতে ব্যস্ত সময় পার করছে।এসময় দেখা যায়,গ্রাড়াগ্রাম ইউপির টেপার হাট সংলগ্ন এলাকায় কয়েকজন নারী শ্রমিক রোদের তিব্রতা থেকে রক্ষায় চিকন বাঁশের খুঁটিতে ছাতা বেঁধে তার ছায়ায় নিড়ানি দিচ্ছেন। এমন চিত্র বিভিন্ন এলাকায় দেখা যায়।কাজে কর্মরত নারী শ্রমিক সঞ্চিতা বলেন, আগুনের গোলার মত রোদ আর ভ্যাপসা গরমে মাঠে কাজ করা মুশকিল হয়ে পড়েছে।যা গা পুড়ে যাওয়ার মত। পুড়লে কি হবে,অভাবি সংসার কাজ না করে উপায় নেই।আর এক শ্রমিক মুক্তা বলেন,বাহে বাড়িত যদি হামার গিলার থাকিল হয়,তাহলে অঙ্গার করা রোদে কাজত আসনো না হয়।পেটে খায় তাই পিঠে সয়।তাই এ রোদোত কামোত আসছি।তবে কিছুটা রোদ থেকে রেহাই পেতে বুদ্ধি খাটেয়া ছাতার নিচে নিড়ানি দেয়ছি।ওই এলাকার কৃষক মতলুবর রহমান বলেন,অনাবৃষ্টির কারণে এবছর খেতে রেকর্ড ভঙ্গ আগাছা জন্মেছে।এক বিঘা জমিতে যেখানে নিড়ানি বাবদ শ্রমিক লাগতো ৩ থেকে ৪ জন।এখন লাগছে ৭ থেকে ৮আট জন।এই রোদে খেটে খাওয়া মানুষের ভোগান্তি বেড়েছে। শ্রমিক সংকটও দেখা দিয়েছে।বর্তমানে যা পরিস্থিতি তাতে আমন উৎপাদন খরচও বেড়ে গেছে।উপজেলা কৃষি অফিসার লোকমান আলম বলেন,অনাবৃষ্টির হাত থেকে আমন খেত রক্ষার জন্য মাঠ পর্যায়ে কৃষকদের সেচ ও নিড়ানি দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার
এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড
সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম
সাতকানিয়া কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ
সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

You cannot copy content of this page