১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে প্রধানমন্ত্রী, উৎসবমুখর বন্দরনগরী। নগরকান্দায় সরকারি খালের জায়গা দখল করে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

কিশোরগঞ্জে আলুর টপসয়েল মজুতিকরণে জনপ্রিয় হয়ে উঠেছে কলাগাছের রোলার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ

সনাতনী কৃষিব্যবস্থাকে টপকে দিয়ে প্রযুক্তির ছোঁয়ায় তরতর করে এগিয়ে যাচ্ছে গ্রাম বাংলার কৃষি।প্রযুক্তির পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয়ের মাধ্যমে কৃষিকে আরো গতিশীল করে তুলতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকেরা লোকায়েত জ্ঞানে উদ্ভাবন করেছেন কলা গাছের রোলার।যা রোপণকৃত আলুর টপসয়েল(কান্দি)মজুতি করণে জনপ্রিয় হয়ে উঠেছে।কৃষকের এমন চমকপ্রদ উদ্ভাবন দেখতে প্রতিনিয়ত উৎসুক পথচারি ও স্থানীয়রা ক্ষেতের পাশে ভিড় জমাচ্ছে।বিগত বছরগুলোতে কৃষক রোপণকৃত আলুর টপসয়েলে জমে থাকা গুড়ি গুড়ি মাটির ইটা,দলা ভাঙ্গানোর(মজুতি করণ)কাজে কাঠের পাতলা হাতল বিশিষ্ট ফাউরি ব্যবহার করত।এতে ১বিঘা জমিতে ৩জন শ্রমিকের ৮ঘন্টার কর্ম মজুরিতে ১হাজার ২০০টাকা ব্যয় হত।এখন রোলার বিশিষ্ট এ যন্ত্র ব্যবহার করে প্রতি বিঘায় সময় ব্যয় হচ্ছে ৩০মিনিট।ওই পরিমান শ্রমিক দিয়ে ৪৮বিঘা জমি মজুতি করণ সম্ভব হচ্ছে।এতে সিংহভাগ সময় ও অর্থ সাশ্রয় হওয়ায় কৃষক এ পদ্ধতির দিকে ঝুঁকে পড়েছে।এ পদ্ধতি সাধারণত ৪হাত বিশিষ্ট কলা গাছের কান্ডের অগ্রভাগের দু পাশে বাঁশের মোটা কঞ্চি সংযুক্ত করা হয়।হাত দিয়ে টানার জন্য পরিমান মত রশি কঞ্চির সাথে রাউন্ড করে বেঁধে রোলার তৈরি করা হয়।সরেজমিনে নিতাই,কিশোরগঞ্জ সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দেখা যায়,কলা গাছের রোলার দিয়ে কৃষক বিঘার পর বিঘা জমির রোপণকৃত আলুর টপ সয়েল মজুতি করণ করছে।এসময় নিতাই কাচারি পাড়া গ্রামের চাষি কাইয়ম,সফেদ আলী ও সদর ইসমাইল মাঝা পাড়া গ্রামের আবুজার রহমান বলেন,কলা গাছের রোলার একটি বিনা খরচে সাদামাটা একটি চমৎকার পদ্ধতি।যা আলুতে অতিরিক্ত উৎপাদন খরচ কমাতে বুদ্ধিসুদ্ধি খাটেয়া উদ্ভাবন করা হয়েছে।আগে ১বিঘা জমির আলুর টপসয়েল মজুতিকরণ করতে ৩জন শ্রমিকের ১হাজার ২০০টাকা মজুরি গুনতে হত।এখন দ্রুতগতির নিজস্ব উদ্ভাবন রোলার দিয়ে ১বিঘায় ৩০মিনিট সময় লাগে।এর অনুকূলে শ্রমিক মজুরি ব্যয় হয় ৭৫টাকা।অপরদিকে এ রোলার দিয়ে ৩জন শ্রমিকের ৮কর্ম ঘন্টায় ৪৮বিঘা জমির টপসয়েল মজুতিকরণ সম্ভব হচ্ছে।এতে সময় সাড়ে ৭ঘন্টার সাথে অর্থ সাশ্রয় হচ্ছে ১ হাজার ১২৫টাকা। এতে অন্য কৃষকেরাও সময় ও অর্থ সাশ্রয়ে এর ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছেন।উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন,সবসাধকের বড় সাধক চাষা।তারা যেন স্থানীয় জ্ঞান লোকায়েত চর্যায় পিছিয়ে নেই।প্রযুক্তির পাশাপাশি নিজস্ব উদ্ভাবনের মাধমে কৃষিকে আরো সময় ও অর্থ সাশ্রয়ী করে তুলতে নিরলসভাবে কাজ করছে।বিশেষ করে তাদের লোকায়েত জ্ঞানের এ উদ্ভাবন শিংহভাগ সময় ও অর্থ সাশ্রয়ী হওয়ায় কৃষির জন্য আর্শিবাদ হয়ে উঠেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড
মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে প্রধানমন্ত্রী, উৎসবমুখর বন্দরনগরী।
নগরকান্দায় সরকারি খালের জায়গা দখল করে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

You cannot copy content of this page