৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> দেশজুড়ে
  • কাঞ্চনায় জামায়াত নেতাকে জড়িয়ে মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
  • কাঞ্চনায় জামায়াত নেতাকে জড়িয়ে মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে গুলি ছোড়ার একটি ঘটনায় স্থানীয় জামায়াত নেতা ও সংগঠনকে জড়িয়ে অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন ও সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন এক যৌথ বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কাঞ্চনা ইউনিয়নের আমীর মাওলানা আবু তাহের ও জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এটি একটি নোংরা অপপ্রচার মাত্র।জামায়াতের কোনো স্তরের নেতা-কর্মীর এই ঘটনার সাথে ন্যূনতম সম্পৃক্ততা নেই।নেতৃবৃন্দ দাবি করেন, প্রতিপক্ষের নিজেদের মধ্যে বিদ্যমান অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারের লড়াইকে আড়াল করতেই পরিকল্পিতভাবে জামায়াতের ওপর দায় চাপানো হচ্ছে।এর আগে ছাত্রদল নেতা মহসিনের বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে একইভাবে জামায়াতকে জড়ানোর চেষ্টা করা হয়েছিল, যা পরবর্তীতে ব্যর্থ প্রমাণিত হয়। বর্তমান ঘটনাটি সেই একই চক্রান্তের ধারাবাহিকতা।বিবৃতিতে জানানো হয়, জামায়াতে ইসলামী বরাবরই সন্ত্রাস ও সহিংসতা বিরোধী। গুলি বা হামলার মতো কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও নীতির সম্পূর্ণ পরিপন্থী।একটি মহল পরাজিত শক্তির যোগসাজশে কাঞ্চনার শান্ত পরিবেশকে ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা প্রশাসনকে আহ্বান জানাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করুন।উপজেলা জামায়াত নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের মানহানিকর অপপ্রচার অব্যাহত থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে গণমাধ্যমকে একপাক্ষিক ও তথ্য যাচাইবিহীন সংবাদ প্রচার থেকে বিরত থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page