২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা গণজোয়ারে উঠেছে জনতার দলের কলম প্রতীক । চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত আরও সাত কর্মচারী বদলি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারাঃ আন্দোলনে বিশেষ মহলের ইন্ধনের আশঙ্কা বন্দর মুখপাত্রের রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশী কোম্পানীকে ইজারাঃ আন্দোলনে অচল বন্দর, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা “একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> রাজশাহী
  • কলেজে অভিভাবক সদস্য নির্বাচন নিয়ে উত্তেজনা
  • কলেজে অভিভাবক সদস্য নির্বাচন নিয়ে উত্তেজনা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য নির্বাচন নিয়ে দুপক্ষে উত্তেজনা বিরাজ করছে। এতে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ মোতায়েন করা হয়েছে কলেজ প্রাঙ্গণে।স্থানীয়রা জানান, নির্বাচন বন্ধে সোমবার কলেজের অভিভাবক সদস্য আব্দুস সালাম, আকরাম, জালাল ও সেলিম স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দাখিল করেন। যার প্রেক্ষিতে ইউএনও অফিস থেকে নির্বাচন বন্ধে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জসিম উদ্দীন মৃধাকে নির্দেশ দেওয়া হয়। এরপরও পুলিশি পাহারায় মঙ্গলবার সকাল ১০টা থেকে নির্বাচন শুরু হয়েছে। এতে অভিভাবকদের দুপক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে। পরে পরিস্থিতি বুঝে কলেজ প্রাঙ্গণে পুলিশ মোতায়েন করা হয়েছে।কলেজের অভিভাবক সদস্য আব্দুস সালাম জানান, নতুন পরিচালনা পর্ষদ গঠনের জন্য অভিভাবক সদস্য নির্বাচনের জন্য তফসিল মোতাবেক ভোট গ্রহণের দিন ধার্য ছিল ২৫ জানুয়ারি।ওই দিন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তিনি অভিযোগ করেন,পছন্দ মতো সদস্য নিয়ে অভিভাবক কমিটি গঠনের জন্য নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করছেন আওয়ামী লীগপন্থি অধ্যক্ষ।অভিভাবক সদস্য আকরাম, জালাল, সেলিম ও শিক্ষানুরাগী জিল্লুর রহমানসহ উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম জানান, ২০২৩ সালের ১৩ ডিসেম্বর অধ্যক্ষ ও দুই কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে সভাপতি বরাবর প্রার্থীদের আবেদন করতে বলা হয়। কিন্তু পদত্যাগ না করে স্বপদে থেকে অধ্যক্ষ পদে আবেদন করেন জসিম উদ্দীন; যাতে আইনের লঙ্ঘন করা হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page