কলমে শান্তা কামালী >>>
আর ডাকবে না, আর ভাববে না,
আল্লাহর কাছে আর চাইবে না
সন্তান সন্ততির জন্য দোয়া।
জন্মের ক্ষণে আমার কান্না শুনে
হেসে উঠেছিলেন সে,
আজও আমার কান্নার ধ্বনি
শুনতে পায় কি সে?
মাথার উপর শেষ হাতখানি
আজকের এইদিনে গিয়েছে খোয়া,
হে,আল্লাহ তায়ালা অনন্ত জন্নাত
ফেরদৌস করো,
তোমার কাছে এইটুকু চাই দোয়া।


মন্তব্য